By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ১২:২০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা অর্ধশতাধিক কলেজের শিক্ষার্থীরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা অর্ধশতাধিক কলেজের শিক্ষার্থীরা
লিড ২শিক্ষা

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা অর্ধশতাধিক কলেজের শিক্ষার্থীরা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৮/০১ at ২:৪৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার বিচার এবং গ্রেফতার হওয়া পরীক্ষার্থীদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন দেশের প্রায় অর্ধশতাধিক কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৩১ জুলাই) কলেজগুলোর ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক বিবৃতি পাঠানো হয়। এছাড়া শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার করেন।

এর মধ্যে রয়েছে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও কলেজ, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম, জয়পুরহাট সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ, সিলেট, খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কুমিল্লা, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, পটিয়া সরকারি কলেজ, বানিয়াচং আইডিয়াল কলেজ, হবিগঞ্জ, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, দারুল উলুম কামিল মাদ্রাসা, চট্টগ্রাম, বরগুনা সরকারি কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, সিলেট।

আরও আছে, ধামরাই সরকারি কলেজ, ঢাকা, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, মণিরামপুর মহিলা বিশ্ববিদ্যালয়, যশোর, ময়মনসিংহ সরকারি কলেজ, হাটহাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম, চট্টগ্রাম কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা, শচীন্দ্র কলেজ, হবিগঞ্জ, আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা, কিশোরগঞ্জ, শাহজাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা, শহীদ স্মৃতি সরকারি কলেজ, ময়মনসিংহ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা, লক্ষ্মীপুর সরকারি কলেজসহ আরো কয়েকটি কলেজ।

বিবৃতিতে এসব কলেজের শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।

তারা বলেন, আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে তারা পরীক্ষায় বসতে পারেন না। এই আন্দোলনে তাদের সমর্থন রয়েছে।

তবে বিবৃতিগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিন্ন কোনো প্লাটফর্ম থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগপর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ডিবি ‘হেফাজতে’ থাকা ৬ সমন্বয়ককে ছেড়ে দেয়া হয়েছে
পরবর্তী সংবাদ বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালো অভিনয়শিল্পী-নির্মাতারা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?