By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ৮:১৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি : বিশাল গণসংবর্ধনায় সালাউদ্দিন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি : বিশাল গণসংবর্ধনায় সালাউদ্দিন
লিড ২কক্সবাজার

আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি : বিশাল গণসংবর্ধনায় সালাউদ্দিন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৮/২৯ at ১২:১৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মির্জা ইমতিয়াজ শাওন, কক্সবাজার থেকে ফিরে:: ‘পেশীবাদী স্বৈরাচারী সরকারের পতন হলেও আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি। যেদিন দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন আমাদের বিজয় আসবে।’ ‘আমার দলের হউক বা অন্য দলের হউক কোনো মানুষের ওপর অত্যচার-নির্যাতন করতে পারবেন না। কেউ আইন হাতে তুলে নেবেন না, সকল হত্যাকারীর বিচার করা হবে এ বাংলার মাটিতে।’ ‘এদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী। হিন্দু-বৌদ্ধ সবার সমান অধিকার।’বুধবার (২৮ আগস্ট) বিকেলে চকরিয়া পৌর বাসটার্মিনালে বিশাল গণসংবর্ধনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

দীর্ঘ প্রতীক্ষা শেষে একদশক পর নিজ জন্মভূমি কক্সবাজারের মাটিতে পা রাখলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার বেলা সাড়ে ১১টায় তাকে বহনকারী বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।

এসময় প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুরো বিমানবন্দর এলাকা ও বিমানবন্দর সড়ক জনসমুদ্রে পরিণত হয়। এ সময় শহীদ স্মরণী, থানা রোড, বিমানবন্দর সড়ক, ঝাউতলা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সময় বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে পড়ে বিমানবন্দর সড়ক। কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ান নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত দেখা গেছে নেতাকর্মীদের। বিমানবন্দর থেকে শুরু করে পুরো কক্সবাজার শহর ও কক্সবাজার থেকে চকরিয়া ও পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়কে তোরণ-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।

এসময় বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সালাউদ্দিন আহমেদকে স্বাগত জানান। পরে কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন।

চকরিয়ার সংবর্ধনা সভা শেষে নিজ জন্মভূমি পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, মানুষের এমন বাধভাঙ্গা স্রোত ইতিপূর্বে কক্সবাজারে দেখা যায়নি। সালাহউদ্দিন সাহেবকে মানুষ ভালবাসে, হৃদয়ে ধারণ করে এটাই তার প্রমাণ।
জানা যায়, এই সফরে তিনি সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, তাদের কবর জিয়ারত করবেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নিপীড়ীত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালের ১৪ই জুন কক্সবাজারে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ই মে রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে তিনি নিখোঁজ হন। দুই মাস একদিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দান থেকে উদ্ধার হন তিনি। পরে ৫ই আগস্ট সরকারের পতনের কয়েক দিন পর ঢাকায় ফিরেন তিনি।

তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে দুইবার (১৯৯৬ ও ২০০১) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী হাসিনা আহমেদও একবার (২০০৮) সংসদ সদস্য নির্বাচিত হন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন

ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

উখিয়ায় বিদেশি মুদ্রা ও জাল সনদসহ রোহিঙ্গা আটক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে আটক ২

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে: সেনাপ্রধান
পরবর্তী সংবাদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কর্নেল অলির এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মী
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ১৬, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা মে ১৬, ২০২৬
ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ১৬, ২০২৬
ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?