By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:১২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘জুলুসে হামলাকারীদের গ্রেফতার করুন, নচেৎ সুফিবাদী সুন্নী জনতা উপযুক্ত জবাব দেবে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রতিষ্ঠান ও সংগঠন > ‘জুলুসে হামলাকারীদের গ্রেফতার করুন, নচেৎ সুফিবাদী সুন্নী জনতা উপযুক্ত জবাব দেবে’
প্রতিষ্ঠান ও সংগঠন

‘জুলুসে হামলাকারীদের গ্রেফতার করুন, নচেৎ সুফিবাদী সুন্নী জনতা উপযুক্ত জবাব দেবে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/১৭ at ৩:২৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় গত (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জশনে জুলুসে বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ বলেন, এ দেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিগণ। অথচ, ছাত্র-জনতার অভ্যূত্থান পরবর্তী সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আল্লাহর অলিদের মাজার শরীফে হামলা-ভাংচুর করা হয়েছে, চরদখলের মত সুন্নী মসজিদ-মাদ্রাসা দখল করেছে, শিক্ষকদের লাঞ্ছিত করেছে।

সেই দুষ্কৃতকারী ও হামলাকারীদের কারো গ্রেপ্তার বা আইনের মুখোমুখি করা হয় নি। এতে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেছে। এবার মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এর জশনে জুলুসে হামলা করে উগ্রতার সীমা অতিক্রম করেছে। নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচরে, ব্রাহ্মণবাড়িয়ার কসবায়, ফেনীর দাগনভুঁইয়াসহ দেশের বিভিন্ন জেলায় জঙ্গীবাদীরা জশনে জুলুসে নৃশংস ও বর্বর হামলা করেছে। মুসলিম নামধারী ওই জঙ্গিদের হামলায় কুলিয়ারচরে ছয়সূতি মীরবাড়ির মীর জমির উদ্দিনের ছেলে মীর আরিফ মিলন (৫৫) শহীদ ও ৪০ জন আহত, কসবায় ২০ জন আহত ও দাগনভুঁইয়াতে ১১ জনসহ সারাদেশে আরো অনেকে আহত হয়েছেন। আমরা বর্বরোচিত এসব হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ও হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দাবি জানাচ্ছি। ঈদে মিলাদুন্নবী (দ.)’র জুলুসে হামলাকারী জঙ্গীরা সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায়।

আহলে সুন্নাত ওয়াল জমাআতের অনুসারীরা শান্তিপ্রিয়। কিন্তু, এভাবে একেরপর এক হামলা মেনে নেওয়া যায় না, এবার প্রতিরোধ করব। যদি দোষীদের আইনের আওতায় আনতে অন্তর্বতী সরকার ব্যর্থ হয় বা কার্যকরি পদক্ষেপ না নেয়। তখন আমরা সুফিবাদী সুন্নী জনতা উপযুক্ত জবাব দেব। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জঙ্গীদের গ্রেফতার করুন নচেৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সুন্নী জনতা দায়ী থাকবে না।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ও নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ উদ্বোধন

অদুদ স্মৃতি সংঘের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

এশিয়াটিক কটন মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

টেগ্গড ‘জুলুসে হামলাকারীদের গ্রেফতার করুন, নচেৎ সুফিবাদী সুন্নী জনতা উপযুক্ত জবাব দেবে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আগামী ১৯-২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার
পরবর্তী সংবাদ সাড়ে ১০ কেজি স্বর্ণসহ দুই রোহিঙ্গা আটক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?