By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ২:১৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘এক দফা এক দাবি, চাই না কোনো রাজনীতি’ স্লোগানে উত্তাল জাবি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > শিক্ষা > ‘এক দফা এক দাবি, চাই না কোনো রাজনীতি’ স্লোগানে উত্তাল জাবি
শিক্ষা

‘এক দফা এক দাবি, চাই না কোনো রাজনীতি’ স্লোগানে উত্তাল জাবি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২০ at ৮:৫৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে বিচারবহির্ভূত এমন হত্যাকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মনে করেন শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার পর থেকে মব জাস্টিসের বিরুদ্ধে তীব্র সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়েন অনেকে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্টার সুদীপ্ত শাহিন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২২-২৫ জনে বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এবং হাবিবুল্লাহ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফটোগ্রাফিক এভিড্যান্স ও অন্যান্য এভিড্যান্সের ভিত্তিতে আমরা একটি প্রতিবেদন জমা দিয়েছে। এরমধ্যে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি।

এমন ঘটনাকে নেতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনভাবে গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন তারা।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, তিনি যদি পূর্বে কোনো অপরাধ করে থাকেন, তাহলে রাষ্ট্রে আইন আছে, সেটা আইন দেখবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে। এ ধরনের হত্যাকাণ্ড শিক্ষার্থীরা সমর্থন করে না।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ও লেজুড়বৃত্তি সব ধরনের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ (জাকসু) চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিকাল ৩টায় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘এক দফা এক দাবি চাই না কোনো রাজনীতি’, ‘ডান-বামের রাজনীতি, চাই না তোদের উপস্থিতি’, ‘রাজনীতির অংশীদার এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা ছাত্র রাজনীতি বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মুসা ভূঁইয়া বলেন, “সারাদেশের ক্যাম্পাসগুলোতে যে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি এবং শিক্ষক রাজনীতি সেগুলোর ফলাফল কখনোই সাধারণ শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক ছিল না। বরং এসবের প্রভাব সবসময় সাধারণ শিক্ষার্থীদের ওপরে পড়েছে। তাই আমরা চাই কোনোরকম টালবাহানা না করে, ‘অনির্দিষ্টকাল’, ‘সাময়িক সময়’ এ ধরনের শব্দের মারপ্যাঁচ যেন না খেলে।”

তিনি বলেন, “আগামী রোববারের মধ্যে জাবিতে আজীবনের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হবে আমাদের সকল সাধারণ শিক্ষার্থীর দাবি।”

উল্লেখ্য, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় মারধরের শিকার হন শামীম আহমেদ মোল্লা। রাতে তাকে ক্যাম্পাসের কোনো এক ভবনে নিয়ে মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরে শামীমকে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গুরুতর অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আপনি এটিও পছন্দ করতে পারেন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ

মেরিটাইম খাতে দক্ষ জনশক্তিই বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে

রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিব রাহমান সংবর্ধিত

চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ক কর্মশালা শুরু

টেগ্গড ‘এক দফা এক দাবি, চাই না কোনো রাজনীতি’ স্লোগানে উত্তাল জাবি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাউজানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও পুরস্কার বিতরণ
পরবর্তী সংবাদ চমেকের প্রতিষ্ঠাবার্ষিকী নবীন-প্রবীণদের বাঁধভাঙা উচ্ছ্বাসে আলোকিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী
লিড ২ জাতীয় এপ্রিল ১৯, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ
শিক্ষা বাংলাদেশ এপ্রিল ১৯, ২০২৬
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন
লিড ৩ এপ্রিল ১৯, ২০২৬
বাড়লো জ্বালানি তেলের দাম
লিড এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?