By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ২:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বাজারে কিয়া’র ৩ মডেলের গাড়ি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > বাজারে কিয়া’র ৩ মডেলের গাড়ি
প্রযুক্তিভালো খবর

বাজারে কিয়া’র ৩ মডেলের গাড়ি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২৪ at ৪:৩৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মেঘনা গ্রুপের মেঘনা অটোমোবাইলস দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত অটোমোবাইল নির্মাতা কিয়ার স্থানীয়ভাবে সংযোজিত তিনটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) বিক্রি শুরু করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, তিনটি গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন শিগগির অনুষ্ঠিত হবে।

মেঘনা অটোমোবাইলসের নির্বাহী পরিচালক আনিসুজ্জামান চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, এসইউভিগুলো হলো ১৫০০ সিসির সেলটস, ১৫০০ সিসি ক্যারেনস ও ২০০০ সিসি স্পোর্টেজ।

গত মে মাসে ঢাকা মোটর শোতে সেলটস ও ক্যারেন্সের মডেল প্রদর্শিত হয়।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘মেঘনা অটোমোবাইলস ইতোমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে গাড়িগুলোর টাইপ সার্টিফিকেশন পেয়েছে।’

স্থানীয়ভাবে সংযোজিত গাড়ি বাজারে বিক্রি করার জন্য টাইপ সার্টিফিকেশন বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, ‘আমরা এখন আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো চালুর জন্য প্রস্তুত। আমাদের লক্ষ্য আমদানি করতে যে খরচ হয় এর তুলনায় কম দামে নতুন গাড়ি বিক্রি করা যাবে।’

গাজীপুরের বরমী ইউনিয়নে ২৭৫ কোটি টাকা খরচে ১৫ একর জমিতে কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) গাড়ির জন্য মেঘনা অটোমোবাইলসের অ্যাসেম্বলিং প্ল্যান্ট করা হয়েছে।

সম্পূর্ণ বিল্ট-আপ (সিবিইউ) গাড়ি হিসেবে আমদানি করা সেলটসের দাম প্রায় ৫২ লাখ টাকা। স্থানীয়ভাবে সংযোজিত সেলটসের দাম প্রায় ৪৩ লাখ টাকা বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

একইভাবে স্থানীয়ভাবে সংযোজিত স্পোর্টেজের দাম ৫৮ লাখ টাকা। সিবিইউর দাম ৭৮ লাখ টাকা।

আমদানি করা সিবিইউর তুলনায় স্থানীয়ভাবে সংযোজিত নতুন গাড়ির দাম ১০-১২ লাখ টাকা কম হবে বলে আশা করছেন তিনি।

ডলারের বিপরীতে টাকার দাম অনেক কমে যাওয়ায় প্রতি গাড়ির দাম কমেছে মাত্র আট লাখ টাকা।

আনিসুজ্জামান চৌধুরীর মতে, দেশের অটোমোবাইল নীতিমালা অনুযায়ী সংযোজনের জন্য যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কম।

স্থানীয়ভাবে সংযোজিত কিয়া গাড়ির গুণগত মান সম্পর্কে তার ভাষ্য, এটি নিশ্চিত করতে কোরিয়ার প্রকৌশলী ও টেকনিশিয়ানরা গাজীপুর অ্যাসেম্বলিং প্ল্যান্ট প্রথম দুই বছর পরিচালনা করবে।

সে সময়ে দেশের প্রকৌশলী ও টেকনিশিয়ানদের দক্ষতা বাড়ানো ও গুণগত মান নিশ্চিত সম্ভব হবে বলে আশা করছে মেঘনা অটোমোবাইলস।

বর্তমানে দক্ষিণ কোরিয়ার শীর্ষ অটোমোবাইল প্রতিষ্ঠান হুন্দাই, মালয়েশিয়ার প্রোটন ও জাপানের মিতসুবিশি বাংলাদেশে যাত্রীবাহী গাড়ি সংযোজন করছে।

সংশ্লিষ্টদের মতে, আমদানি করা রিকন্ডিশন্ড জাপানি গাড়ি স্থানীয় বাজারে দাপট দেখাচ্ছে। নতুন গাড়ির বাজার প্রায় ১৮ শতাংশ।

বাজার মূল্যায়নের কথা উল্লেখ করে আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘ক্রেতার সচেতনতা ও ক্রয়ক্ষমতা বাড়লে ২০৩০ সালের মধ্যে নতুন গাড়ি বাজারে আধিপত্য বিস্তার করবে।’

তিনি আরও বলেন, ‘নতুন গাড়ি কেনার পর পাঁচ বছর পর্যন্ত গ্রাহকদের ফিটনেস সার্টিফিকেট নবায়ন করতে হবে না। বিপরীতে, রিকন্ডিশন্ড গাড়ির বার্ষিক ফিটনেস শংসাপত্র নবায়ন জরুরি।’

বিআরটিএ’র তথ্য অনুসারে, ২০১৪ সাল থেকে দেশে প্রতি বছর গড়ে ২২ হাজার থেকে ২৪ হাজার যাত্রীবাহী গাড়ি বিক্রি হচ্ছে।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘কিয়া ও মেঘনা অটোমোবাইলস যৌথভাবে নতুন গাড়ির ক্রমবর্ধমান বাজার পর্যবেক্ষণের পর বাংলাদেশে গাড়ি সংযোজন করেছে। মেঘনার বছরে সাত হাজার গাড়ি সংযোজনের সক্ষমতা থাকলেও প্রাথমিকভাবে বছরে সাড়ে তিন হাজার গাড়ি সংযোজন করা হবে।’

এ ছাড়া, মেঘনা সারাদেশে খুচরা যন্ত্রাংশ ও পর্যাপ্ত সার্ভিস সেন্টারের প্রাপ্যতা নিশ্চিত করবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

চসিকের উদ্যোগে নির্মিত হচ্ছে ৩৮টি ফুটওভার ব্রিজ : মেয়র ডা. শাহাদাত

কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

টেবিল টেনিসে বাংলাদেশের ৮ পদক অর্জন

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

টেগ্গড বাজারে কিয়া’র ৩ মডেলের গাড়ি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চার দফা দাবিতে রাউজানে শিক্ষকদের মানববন্ধন
পরবর্তী সংবাদ ইসলাম ধর্ম অবমাননাসহ প্রধান উপদেষ্টাকে কটুক্তির অভিযোগে মামলা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী
লিড ২ জাতীয় এপ্রিল ১৯, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ
শিক্ষা বাংলাদেশ এপ্রিল ১৯, ২০২৬
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন
লিড ৩ এপ্রিল ১৯, ২০২৬
বাড়লো জ্বালানি তেলের দাম
লিড এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?