By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ২:৪৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মিরসরাইয়ে মাছের বাজার সরগরম, দামও গরম!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > মিরসরাইয়ে মাছের বাজার সরগরম, দামও গরম!
জেলা উপজেলাশহর থেকে দূরে

মিরসরাইয়ে মাছের বাজার সরগরম, দামও গরম!

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/০৫ at ১১:১৩ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রচুর মাছ আসছে। দীর্ঘদিন পর সাগরে মাছ ধরতে পারায় খুশি জেলেরাও। ক্রেতারাও মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন। তবে দাম চড়া।

খোঁজ নিয়ে জানা গেছে, নিরাপদ প্রজননের লক্ষ্যে ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়। এসময় মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ ছিল। ৩ নভেম্বর মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা উঠে যায়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বড়তাকিয়া মাছ বাজারে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে মাছ বাজার। ইলিশ আহরণে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর অন্যদিনের তুলনায় ক্রেতাদের ভিড় ছিল বেশি। সেই সঙ্গে ইলিশ কিছুটা কম থাকলেও বিভিন্ন প্রজাতির অনেক মাছ ছিল। তবে দাম বেশি।

বাজার ঘুরে জানা গেছে, আগের দিনের চেয়ে প্রতি কেজি ইলিশ ১০০-২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বড় আকারের (দেড় কেজির বেশি) ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে। প্রায় ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। আর ছোট আকারের ইলিশের দাম প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা। পোয়া মাছ ৪০০ টাকা, লইট্টা ২২০ টাকা, ছোট চিংড়ি ৬০০, বড় চিংড়ি ১১০০ টাকা, বাটা মাছ ৫০০ টাকা ও কোলাল ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে তেলাপিয়া প্রতি কেজি ২০০ থেকে ২১০ টাকা, বিভিন্ন আকারের রুই ২৫০ টাকা থেকে সাড়ে ৩৫০ টাকা, ছোট রুই (নলা) ১৯০ থেকে ২০০ টাকা ও বড় আকারের পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ কিনতে আসা মানিক মিয়া বলেন, বাজারে প্রচুর মাছ, তবে দাম চড়া। এতদিন নিষেধাজ্ঞা ছিল, সে ক্ষেত্রে বাজারে মাছ ছিল কম। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে প্রচুর মাছ উঠেছে। তাই মাছ কিনতে এসেছি।

আরেকজন ক্রেতা সাইফুল ইসলাম বলেন, মাছের দাম অনেক বেশি। তারপরও মাছ কিনতে এসেছি, তেলাপিয়া কিনে বাড়ি যাচ্ছি। বাজারে ইলিশ মাছ ছিল কম, তাই ইলিশ কিনতে পারি নাই।

মাছ বিক্রেতা তেজেন্দ্র নাথ বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার পর আড়তে গিয়ে ইলিশ মাছ কিনতে পারি নাই। তবে অন্য মাছ ছিল প্রচুর। আমি অন্য মাছ কিনে বাজারে এসেছি।

তিনি বলেন, বেশির ভাগ ক্রেতাই ইলিশ কিনতে বাজারে এসেছেন, কিন্তু মাছ ছিল কম। তবে দু-এক দিন পর বাজারে ইলিশের সরবরাহ বাড়বে। সরবরাহ বাড়লে ইলিশের দামও কমবে।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আলম মাহমুদ বলেন, মা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল। ৩ নভেম্বর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এতে বাজারে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে

‘কারবালার ঐতিহাসিক চেতনা ও আহলে বায়তের ভালোবাসা মুসলিম উম্মাহর ঐক্যের মূল ভিত্তি’

উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ আটক ২

মৈত্রী বন্ধনের ভবিষ্যৎ কার্যক্রমে মেয়রের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস

টেগ্গড দামও গরম!, মিরসরাইয়ে মাছের বাজার সরগরম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ স্বর্ণের বাজারদর
পরবর্তী সংবাদ ঈদগাঁওতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নতুন বাজেটে সবুজ অর্থনীতির দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন
আমাদের চট্টগ্রাম জনপথ নির্বাচিত খবর/ লেখা বাংলাদেশ লিড জুন ৬, ২০২৬
টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ৬, ২০২৬
মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
জনপথ গণ মাধ্যম জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?