By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | দুপুর ১২:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থানে থাকতে হবে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থানে থাকতে হবে’
আমাদের চট্টগ্রামলিড ৩

‘আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থানে থাকতে হবে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/২৯ at ৯:৫০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

রাসূল (সাঃ) শ্রমিকদের বেতনের স্টান্ডার্ন্ড ঠিক করে দিয়েছেন। আর তা হলো, মালিক যা খাবে, যা পরবে, সেই সমমানের খাওয়া-পরার ব্যবস্থা শ্রমিকদেরও করতে হবে। নারী শ্রমিকরা আজ দাবি জানিয়েছেন, প্রত্যেক কলকারখানা ও শ্রম অঙ্গনে নারীদের নামাজের আলাদা জায়গার ব্যবস্থা করার। আমরা এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। এই দাবি অবিলম্বে মেনে নিতে হবে। আমরা আজ বেদনা ও শ্রদ্ধার সাথে শহিদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নাম স্মরণ করছি। শহিদ আলিফের নাম বাংলাদেশের ইতিহাসে আধিপত্যবাদবিরোধী সংগ্রামী হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকব। চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ছয় হাজার কাউন্সিলরের উপস্থিতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, পাশের দেশের সরকার ও সরকারি দলের নেতারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আমাদের অভিন্ন নদীসহ বিভিন্ন বিষয়ে তারা আমাদের অধিকারে হস্তক্ষেপ করছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের আমরা বলছি, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো অপশক্তি ও আধিপত্যবাদীর চোখ রাঙানিকে আপনারা ভয় পাবেন না। সারা দেশের মুক্তিকামী মানুষ আপনাদের সাথে আছে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণে আজকের এই সম্মেলন ঐতিহাসিক ভূমিকা রাখবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে মহানগরী সাধারণ সম্পাদক মকবুল আহম্মদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাবউল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ আদিল ও আইন-আদালত সম্পাদক হামিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাবেক মহানগরী সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক আহসান উল্লাহ এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

প্রধান বক্তার বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক-মালিক পরিচয়ের ভিত্তিতে আল্লাহর কাছে মর্যাদা নিরূপিত হয় না, বরং তাকওয়ার মাধ্যমে মর্যাদা নিরূপিত হয়। সুতরাং তাকওয়া অর্জনে আমাদের অগ্রণী হতে হবে। আমরা আজ শ্রদ্ধা জানাচ্ছি শহিদ সাইফুল ইসলামের প্রতি। তিনি শ্রমিকদের সহযোগী ছিলেন। শ্রমিকদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে আইনি সহায়তা দিতেন তিনি। আমরা দাবি জানাচ্ছি, আলিফের খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বীর চট্টলার শ্রমিকজনতার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আজকে নির্বাচিত নতুন নেতৃত্বের প্রতি আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে হারুনুর রশিদ খান বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আহ্বান সকল শ্রমিকের কাছে পৌঁছে দিতে হবে। ক্ষুধার্থ, বস্ত্রহীন মানুষদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই শ্রমিকজনতাকে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, শ্রমিক-কর্মচারী ভাই-বন্ধুরা আগষ্টের গণ-আন্দোলনে রাজপথে দুর্বার ভূমিকা রেখেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রজনতার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক-কর্মচারীরা রাজপথে রক্ত দিয়েছে। মধ্যবিত্ত পরিবারের ও গরিবের সন্তানরাই চব্বিশে রাজপথকে রক্ত দিয়ে লাল করেছে। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে বেতন ও আয়ের বৈষম্য আমরা সহ্য করব না। অতএব, শ্রমিকদের হিস্যা ঠিক রেখে নতুন বেতনকাঠামো পুনর্নির্ধারণ করতে হবে। শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষা ও উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। আজ শ্রমিকদের থাকার মতো আবাসনব্যবস্থা নেই। কিন্তু বিগত লুটেরা শাসকের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দেশের টাকা পাচার করে বিদেশে ২৬৫টি বাড়ির মালিক হয়েছে। এসব বৈষম্য অবশ্যই রোধ করতে হবে। বন্দরের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিকদের চাকুরি নিশ্চিত করতে হবে। ভোটচোর, ডাকাত ও খুনীদের ফেরত আসতে দেওয়া হবে না। আগামী দিনে ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি অধ্যাপক আহসান উল্লাহ বলেন, বেকারত্ব দূর করা ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে চাঙা করা যাবে না। আর কলকারখানা বন্ধ রেখে বেকারত্ব দূর করা যাবে না। তাই অবিলম্বে চট্টগ্রাম মহানগরীর আদমজী জুটমিলসহ সারা দেশে বন্ধকৃত মিল-কারখানা চালু করতে হবে।

বিশেষ অতিথি লস্কর মুহাম্মদ তসলিম বলেন, শ্রমিক জনতার অধিকার আদায়ের জন্য আমরা ইসলামী শ্রমনীতি চাই। আর সেই শ্রমনীতি প্রতিষ্ঠা করতে আমাদের অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। ফ্যাসিস্ট যেন পুনর্বাসিত হতে না পারে, সেজন্য শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত ষোলো বছর ধরে ফ্যাসিস্ট শাসকের ছায়ায় যেসকল শ্রমিকনেতা নামধারী সন্ত্রাসীরা শ্রমিকদের নির্যাতন করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা জানি, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন পদে এখনও ফ্যাসিবাদের দোসররা বসে আছে। অবিলম্বে তাদের অপসারণ করতে হবে। শূন্যপদে নিয়োগ সম্পন্ন করতে হবে। শিল্প সেক্টরকে অস্থির করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করার ষড়যন্ত্র চলছে। শিল্প সেক্টরে অস্থিরতা দূর করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে শক্ত অবস্থান নিতে হবে। প্রত্যেকটি শিল্প কারখানায় শ্রমিক নিপীড়ন বন্ধ করতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা নজরুল ইসলাম, অধ্যক্ষ নুরুল আমীন, উত্তর জেলার প্রধান উপদেষ্টা আলাউদ্দীন সিকদার, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক মুহাম্মদ ইসহাক, মহানগরীর উপদেষ্টা খায়রুল বাশার, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকর, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি শহীদুল ইসলাম এবং মহানগরীর নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ ও থানা-সেক্টর নেতৃবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা

চট্টগ্রাম-কক্সবাজারসহ যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

সাউদার্ন ইউনিভার্সিটির ৪২ তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই

চবিতে ‘এনভায়রনমেন্টাল ইস্যু ও বিপন্ন প্রজাতি আইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টেগ্গড ‘আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থানে থাকতে হবে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মসজিদ-মাজারে হামলাসহ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করুন
পরবর্তী সংবাদ জুলাই বিপ্লবে প্রতিটি শহীদ পরিবারকে ১ লক্ষ টাকা করে দেবে: চসিক মেয়র
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী
দেশে দেশে বিদেশ এপ্রিল ২৭, ২০২৬
হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা
আইন আদালত জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ এপ্রিল ২৭, ২০২৬
নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী
আইন আদালত জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ এপ্রিল ২৭, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজারসহ যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা
আবহাওয়া আমাদের চট্টগ্রাম কক্সবাজার জনপথ জাতীয় বাংলাদেশ এপ্রিল ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?