By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | দুপুর ১২:৪৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে চালু হলো সৈকত ও প্রবাল এক্সপ্রেস
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে চালু হলো সৈকত ও প্রবাল এক্সপ্রেস
কক্সবাজারজেলা উপজেলাভালো খবরশহর থেকে দূরে

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে চালু হলো সৈকত ও প্রবাল এক্সপ্রেস

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০২/০১ at ৫:৪৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

অবশেষে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে চালু হলো দুই জোড়া ট্রেন।

০১ ফেব্রুয়ারি(শনিবার) যাত্রার প্রথম দিনেই সৈকত ও প্রবাল এক্সপ্রেসে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। তবে নিয়মিত ট্রেন পেয়ে খুশি যাত্রীরা। তবে নতুন রেলপথে কিছু কাজ অসমাপ্ত থাকায় গন্তব্যে পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা যায়, কক্সবাজার আইকনিক রেলস্টেশন। এখান থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম ছুটবে প্রবাল এক্সপ্রেস। তাই আগেভাগেই স্টেশনে হাজির শত শত যাত্রী। অপেক্ষা কখন আসবে ট্রেন, কখন বাজবে হুইসেল। যাত্রীদের চোখে-মুখে আনন্দের ছাপ। তাদের আশা, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় রেলযাত্রা হবে ভোগান্তিহীন।

চট্টগ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ‘কখনও ভাবিনি কক্সবাজার থেকে ট্রেনে চড়ে চট্টগ্রাম যাবো। অবশেষে আমাদের দাবি পূরণ হয়েছে, এখন কক্সবাজার-চট্টগ্রাম রুটে প্রবাল এক্সপ্রেসে চড়ে চট্টগ্রাম যাচ্ছি। এটা আমাদের জন্য বড় একটি সু-খবর।’

সৈয়দা বেগম নামে এক যাত্রী বলেন, ‘আমার কাছে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে, বিদেশ বিদেশভাব। অনেকবার ট্রেনে চড়েছি, কিন্তু কক্সবাজার থেকে এইবারের প্রথম ট্রেনে চড়া।’

যাত্রী লুৎফুল নেছা বলেন, ‘চট্টগ্রাম থেকে বাসে করে কক্সবাজার পৌঁছাতে সময় লেগেছে ৬ ঘণ্টা। কিন্তু এখন অনেক নিরাপদে মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা চট্টগ্রাম পৌঁছাব। এ দিকে যেমন সময় বাঁচবে, ঠিক তেমনি টাকাও সাশ্রয় হচ্ছে।’

এ দিকে, চট্টগ্রাম থেকে সোয়া ৬টায় ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস কক্সবাজার পৌঁছানোর কথা ছিল ৯টা ৫৫ মিনিটে। কিন্তু সেটি পৌঁছায় ৩০ মিনিট দেরিতে।

সৈকত এক্সপ্রেসের যাত্রী ইব্রাহিম কাদের বলেন, ‘ট্রেনটি অনেক স্টেশনে থেমে থেমে এসেছে। যার কারণে কক্সবাজার পৌঁছাতে ৩০ মিনিট দেরি হয়েছে। যদি নির্ধারিত সময়ে কক্সবাজার পৌঁছাতে তাহলে ভালো লাগত।’

আরেক যাত্রী নজিব উল্লাহ বলেন, ‘আমরা ‘ক’ বগিতে ছিলাম। মনে হয়েছে ব্রিটিশ আমলে বগি। ট্রেনে সিট ও পরিবেশ খুবই নোংরা মনে হয়েছে।’

ইশরাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন যাত্রা। মনে হয়েছে, এই ট্রেনে চড়ে ইতিহাসের অংশ হবো। যার কারণে ১০দিন আগে টিকিট করেছি। কিন্তু ট্রেনের যে করুণ অবস্থা ছিল সেটা বলার মতো না। এখন মনে হচ্ছে, এটা আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন রেলপথে কিছু কাজ অসমাপ্ত থাকায় গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘সৈকত এক্সপ্রেস’ কক্সবাজার পৌঁছানোর কথা ছিল ৯টা ৫৫ মিনিট। কিন্তু এসেছে ১০টা ২৫ মিনিটে। কক্সবাজার-চট্টগ্রাম নতুন রেললাইনে কিছু কাজ এখনো অসমাপ্ত রয়েছে। বিশেষ করে, হাতি চলাচলের যে স্থান রয়েছে সেখানে ট্রেনের গতির সীমাবদ্ধতা রয়েছে। সেখানে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলে। ৩টি স্থানে ট্রেনের গতি সীমাবদ্ধতার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা কিন্তু বেলা ১১টায় ছেড়ে গিয়েছে। প্রথম দিনে কিছুটা বিলম্বিত হয়েছে, পরবর্তী সময়ে সেটি ঠিক হয়ে যাবে।’

মো. গোলাম রব্বানী আরও বলেন, ‘সৈকত ও প্রবাল এক্সপ্রেস ওয়াশের স্থান হচ্ছে চট্টগ্রাম। তারপরও ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সবসময় খেয়াল রাখা হচ্ছে। চেষ্টা করছি, যাত্রীদের কাছে যেন সেবারমান বাড়ানো যায়। যদি যাত্রীদের কোনো অভিযোগ থাকে তা খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

সৈকত ও প্রবাল এক্সপ্রেসে যাত্রী ধারণ ক্ষমতা প্রায় দেড় হাজার। সপ্তাহে সোমবার ছাড়া প্রতিদিনই ট্রেন দুটি চলবে কক্সবাজার-চট্টগ্রাম রুটে।

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়সূচি
সৈকত এক্সপ্রেস: প্রতিদিন ভোর ৬ টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার পৌঁছাবে।
প্রবাল এক্সপ্রেস: কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। চট্টগ্রামে পৌঁছানোর পর প্রবাল এক্সপ্রেস আবার বিকাল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছাবে।
সৈকত এক্সপ্রেস: কক্সবাজার থেকে সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে রওনা হয়ে রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। তবে, সোমবার সাপ্তাহিক বন্ধের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। যেসব স্টেশনে সৈকত ও প্রবাল এক্সপ্রেস থামছে।
সৈকত এক্সপ্রেস: ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে।
প্রবাল এক্সপ্রেস: ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে থামবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে আবারো দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

সাতকানিয়ায় চাঁদা দাবির অভিযোগে ৪ জনকে পুলিশে সোপর্দ

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু ও নগদ টাকা লুট

রাউজানে যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধারসহ আটক ২

টেগ্গড কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে চালু হলো সৈকত ও প্রবাল এক্সপ্রেস

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সন্ত্রাস-চাঁদাবাজ ও দখলবাজদের জায়গা দলে হবে না- নুরুল আমিন
পরবর্তী সংবাদ চট্টগ্রাম মহানগর কারাতে একাডেমির বেল্ট শিরোমনী অনুষ্ঠান অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ বাংলাদেশি হজযাত্রী
জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড ২ এপ্রিল ২৫, ২০২৬
রাউজানে আবারো দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৫, ২০২৬
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২৫, ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন ভিসা স্থগিত
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ এপ্রিল ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?