By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ৬:৩২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ হালদা নদীতে জাল ও বড়শী দিয়ে চলছে মাছ শিকার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > হালদা নদীতে জাল ও বড়শী দিয়ে চলছে মাছ শিকার
জেলা উপজেলাপ্রাণ-প্রকৃতিশহর থেকে দূরে

হালদা নদীতে জাল ও বড়শী দিয়ে চলছে মাছ শিকার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০২/০১ at ৭:২০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজানঃ দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র ও মা মাছ রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরাও। তৎপর রয়েছে রাউজান ও হাটহাজারী উপজেলা প্রশাসনসহ দুই উপজেলার মৎস্য বিভাগ, নৌপুলিশ, চট্টগ্রাম জেলা মৎস অধিদপ্তর। এরপরও থামানো যাচ্ছে না অবৈধ জাল বসিয়ে ও বড়শী দিয়ে মাছ শিকার করছে হালদা নদী থেকে ।

রাউজান উপজেলা প্রশাসন, হাটহাজারী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে নদীতে পাতা অবৈধ ঘের জাল জব্দ করলেও মা মাছ শিকারি চক্রের সদস্য কাউকে আটক করতে পারেনি নৌ-পুলিশ কিংবা উপজেলা প্রশাসন।আগামী চৈত্র মাস থেকে শ্রাবন মাস পর্যন্ত সময়ে এপ্রিল মাস থেকে হালদা নদীতে মা মাছের প্রজনন মৌসুম। হালদা নদীতে মা মাছের প্রজনন রক্ষায় চট্টগ্রামের নাজির হাট থেকে হালদা নদীর মোহনা কালুর ঘাট পর্যন্ত ৪৮ কিলোমিটার দৈর্ঘ হালদা নদীতে সারা বৎসর মা শিকার নিষিদ্ব করে মৎস অধিদপ্তর । মা মাছের প্রজনন রক্ষায় হালদা নদীতে যান্ত্রিক নৌযান চলাচল নিষিদ্ব করা হয় । হালদা নদীর বালু মহল ইজারা বন্দ্ব করে দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন । নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদীর মোহনা রাউজানের কচুখাইন, মোকামী পাড়া, সার্কদা, দেওয়াজী ঘাট, মইশকরম, উরকিরচর, খলিফ্রা ঘোনা, পশ্চিম আবুর খীল, আবুর খীল, মগদাই সুইস গোইট, মগদাই, আজিমের ঘাট, কাসেম নগর, গোলজার পাড়া, কাগতিয়া, সুইস গেইট, পশ্চিম বিনাজুরী, মোবারকখীল,সিপাহির ঘাট, জামতল, দক্ষিন গহিরা, পশ্চিম গহিরা, অংকুরী ঘোনা, মঘাশাস্ত্রি বড়ুয়া পাড়া, পশ্চিম গহিরা বদুর ঘোনা, কোতোয়ালী ঘোনা, কাজী পাড়া, ইন্দিরা ঘাট, পশ্চিম ফতেহ নগর, পশ্চিম নদীম পুর, হাটহাজারী উপজেলার মাদ্রাসা, বাড়ী ঘোনা, নাপিতের ঘাট, আমতোয়া, মাছুয়া ঘোনা, নয়া হাট, রামদাশ হাট, মদুনা ঘাট, ছিপাতলী , লাঙ্গলমোড়া, চট্টগ্রাম নগরীর মোহরা ও হালদা নদীর মোহনা কালুর ঘাট এলাকায় জাল বসিয়ে ও বড়শী দিয়ে মাছ শিকার করছে মাছ শিকারীরা । ঐ সব এলাকায় পাওয়ার পাম্প বসিয়ে ও নদীতে ডুব দিয়ে প্রতিদিন বালু উত্তোলন করছে বালু খোকো সিন্ডিকেটের সদস্যরা । নদী থেকে বালু উত্তোলন করার পর হালদা নদী দিয়ে যান্ত্রিক নৌযান ভর্তি করে বালু পরিবহন করছে । এছাড়া ও হালদা নদীর মোহনায় ও হালদা নদীর বিভিন্ন স্থানে জেগে উঠা চর থেকে মাটি কেটে যান্ত্রিক নৌযান করে মাটি হালদা নদীর পাড়ে গড়ে উঠা ইটের ভাটায় ইট তৈরীর জন্য নিয়ে যাওয়া হচ্ছে প্রতিনিয়ত । হালদা নদীতে মাছ শিকার, চর থেকে মাটি কাটা, বালু উত্তোলনের ফলে হালদা নদীর মা মাছ সহ জীব বৈচিত্র হুমকির মুখে পড়েছে ।
একাধিক ডিম সংগ্রহকারী বলেন, ‘কোন ডিম সংগ্রহকারী অবৈধ জাল পেতে মা মাছ নিধন করবে না। আমরা ডিম সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করি। মা মাছ নিধন হলেই ডিমের পরিমাণ কমে যাবে। মাছ শিকারের সাথে জড়িতদের এলাকা ভিত্তিক আলাদা আলাদা চক্র রয়েছে।’
হালদা নদীর রাউজান অংশে পাড় কেটে তিনটি ইটভাটায় মাটি যোগান দেওয়া হচ্ছে, কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামীপাড়া গ্রামে হালদার পাড় ঘেঁষে গড়ে তোলাএ.আলী নামে একটি অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছিল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সেসময় ইটভাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেও পুনরায় ইটভাটা কার্যক্রম চালানো চালু করে।
হালদা নদীতে জাল বসিয়ে ও বড়শী দিয়ে মাছ শিকার, বালু উত্তোলন, চর থেকে মাটি কাটায় মা মাছ ও জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে । গত কয়েক বৎসরে হালদা নদীতে অর্ধশত ডলফিন ও শতাধিক মা মাছ মৃত অবস্থায় উদ্বার করা হয়েছে ।
রাউজান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন বলেন, হালদা নদীর মা মাছ সহ জীববৈচিত্র রক্ষায় রাউজান উপজেলা প্রশাসন, হাটহাজারী উপজেলা প্রশাসন, মৎস অধিদপপ্তর নৌপুলিশ অভিযান চালিয়ে ব্পিুল পরিমান জাল উদ্বার করে । উদ্বার করা জাল আগুন দিয়ে পুড়িয়ে ধংস করা হয়েছে । মৎস বিভাগের জনবল না থাকায় হালদা নদীতে অভিযান চালানো কষ্টকর তারপর ও মৎস বিভাগ হালদা নদীর মা মাছ সহ জীব বৈচিত্র রক্ষায় তৎপর রয়েছে ।

হালদা গবেষক চট্টগ্রাম ক্যন্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান ড. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীর মা মাছ সহ জীববৈচিত্র রক্ষায় নদী থেকে অবৈধভাবে মাছ শিকার ও হালদা নদীর পানি দুষন বন্দ্ব করতে ব্যর্থ হলে হালদা নদীর মা মাছের প্রজনন চরম হুমকির মুখে পড়বে ।

উল্লেখ্য, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ) মা মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। হালদা নদীর মা মাছের ছাড়া ডিম সংগ্রহ করে নদীর পাড়ে খনন করা কুয়া ও হ্যাচারীতৈ ডিম রেখে ডিম থেকে রুনু ফুটানো হয় । রাউজান হাটহাজারী উপজেলার হালদা নদীর তীরে বসবাসকারী ডিম সংগ্রহকারীরা হালদা নদীর ডিম থেকে উৎপাদিত রেনু মৎস খামারী, মৎস প্রকল্পের মালিক, মৎস হ্যচারীর মালকেদের কাছে বিক্রয় করেন । মাছ চাষী ও মৎস প্রকল্পের মালিকরা হালদা নদীর রেনু ক্রয় করে নিয়ে পুকুর, দিঘি, জলামশ, মৎস প্রকল্পে, হাচারীতে অবমুক্ত করে প্রতি বৎসর হাজার হাজার কোটি টাকার মাছ উৎপাদন করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু ও নগদ টাকা লুট

রাউজানে যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধারসহ আটক ২

মিরসরাইয়ে জুমার নামাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় খতিব নিহত

বান্দরবানে অপহৃত ৬ শ্রমিক সেনা অভিযানে উদ্ধার

টেগ্গড হালদা নদীতে জাল ও বড়শী দিয়ে চলছে মাছ শিকার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ টেকনাফে অভিযানে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
পরবর্তী সংবাদ কক্সবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল: আটক ৮
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাশকতার আশঙ্কা, সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ
লিড এপ্রিল ২৫, ২০২৬
‘কুরুচিপূর্ণ কটুক্তি করে সুস্থ ধারার রাজনীতির সংস্কৃতি নষ্ট করা বন্ধ করতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি এপ্রিল ২৪, ২০২৬
চট্টগ্রাম মেরিন ঠিকাদার মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ২৪, ২০২৬
ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?