By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ৩:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শিশু-কিশোরদের সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে খেলাধুলা-চবি উপাচার্য
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > শিক্ষা > শিশু-কিশোরদের সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে খেলাধুলা-চবি উপাচার্য
শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন

শিশু-কিশোরদের সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে খেলাধুলা-চবি উপাচার্য

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০২/১২ at ৪:০৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

শিশু-কিশোরদের সৃজনশীল সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম হাতিয়ার হচ্ছে খেলাধুলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার এ কথা বলেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ০৯:৩০ টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চবি উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. নসরুল কদির।

উপাচার্য তার বক্তব্যে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে নিয়মানুবর্তিতা, আত্মশক্তি অর্জন, চরিত্র গঠন, আত্মবিশ্বাস জাগ্রত করা ও শৃংখলাবোধ শিক্ষার্থীদের করে তোলে দায়িত্বশীল। আর শারীরিক শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে এ গুণগুলো অর্জন করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তির এ যুগে বিদ্যাশিক্ষার জন্য প্রয়োজন সুন্দর শরীর ও সুস্থ মন। একমাত্র খেলাধুলাই শিক্ষার্থীদের দেহ ও মনকে সুস্থ রাখতে পারে। ক্রীড়ার নির্মল আনন্দ পেতে হলে শিক্ষার্থীদের নিয়মনিষ্ঠা, শ্রম-সাধনা ও নিয়মিত অনুশীলন করতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের সুকোমল মনকে প্রফুল্ল রাখতে এবং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কোন বিকল্প নেই।

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীন। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের সাথে সাথে উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্যদ্বয় ও আমন্ত্রিত অতিথি বিশ্ববিদ্যালয় পতাকা, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ স্কুল পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন স্কুলের কৃতি ক্রীড়াবিদ মোহাম্মদ জাহিন আবরার। উপাচার্য বিচারকদের পক্ষে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক অশোক কুমার দাস এবং ক্রীড়াবিদদের পক্ষে মোহাম্মদ জাহিন আবরারকে শপথবাক্য পাঠ করান। স্কুলের সহকারী শিক্ষক অশোক কুমার দাস এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় মার্চপাস্ট। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু জাফর।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সাউদার্ন ইউনিভার্সিটির ৪২ তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই

চবিতে ‘এনভায়রনমেন্টাল ইস্যু ও বিপন্ন প্রজাতি আইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘শিল্পীদের তুলিই আগামী দিনের বাংলাদেশকে রঙিন করবে’

সংগীতালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ যানজট নিরসনে উদ্যোগ: পেকুয়ায় ট্রাফিক পুলিশ সেবা চালু
পরবর্তী সংবাদ চট্টগ্রামে ড্যান্স পার্টিতে অভিযানে নারী-পুরুষসহ আটক ২৫
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

একনেকে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২৭, ২০২৬
সাউদার্ন ইউনিভার্সিটির ৪২ তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৭, ২০২৬
চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ২৭, ২০২৬
চবিতে ‘এনভায়রনমেন্টাল ইস্যু ও বিপন্ন প্রজাতি আইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?