চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মো. ইসমাইল হোসেন (৬২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভার রেলষ্টেশন সংলগ্ন বাজারে মুদির দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ পিছ কেরু ১৮০ মিলি ভরা, ২ পিচ কেরু ১৮০ মিলি খালি বোতল, ১০ পিচ ৩৭৫ মিলি ভরা, ৩৫ পিচ কেরু কর্ক, ১২পিচ যৌন উত্তেজক (আগুন), ৩ পিচ বিয়ার হান্টার ভরা ০৩ পিচ বিয়ার হান্টার খালি, ৪৮ পিচ বিয়ার বাবারিয়া, ৫ পিচ বিয়ার গিনগিসারসহ অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেক আসমার জয়। আটক ইসমাইলকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।


