By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ৪:২০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল দাবিতে মশাল মিছিল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল দাবিতে মশাল মিছিল
জেলা উপজেলারাজনীতিলিড ৩শহর থেকে দূরে

সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল দাবিতে মশাল মিছিল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/২৮ at ৯:৪৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে ফের মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কর্ণফুলী উপজেলার বাদামতল থেকে অনুষ্ঠিত এই মশাল মিছিল ও বিক্ষোভে অংশ নেন শত শত নেতাকর্মী।

বিক্ষোভকারীরা দাবি করেন, সরোয়ার জামাল একজন ‘সুবিধাবাদী’ ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি-যার অতীত রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ড বিএনপির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তাদের অভিযোগ, দলের দুঃসময়ে তিনি বিদেশে ছিলেন বিলাসী জীবনে, আর এখন দলের সুসময়ে এসে অর্থের প্রভাবে মনোনয়ন ‘ভাগিয়ে নিয়েছেন’। তৃণমূল বিএনপি নেতাদের সঙ্গে তার কোনো দৃশ্যমান সম্পর্ক নেই বলেও অভিযোগ করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি, তাদের বেশির ভাগই স্বৈরশাসনামলের মামলা, হামলা জুলুম-নির্যাতনের শিকার ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী।

বিক্ষোভে অংশ নেওয়া এক নেতা বলেন, ধানের শীষের তৃণমূল কখনোই সরোয়ার জামালকে প্রার্থী হিসেবে স্বীকৃতি দেবে না। মনোনয়ন বাতিল না হলে আন্দোলন আরও কঠোর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬টি আসন এখনও ঝুলে আছে। ঘোষিত আসনের অর্ধেকেই এখন বড় ধরনের বিরোধ দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী। চট্টগ্রাম–১৩ আসনটি জাতীয় নির্বাচনে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি হিসেবে বিবেচিত হয়। সরোয়ার জামালের মনোনয়ন ঘোষণার পর থেকেই আনোয়ারা-কর্ণফুলী উত্তপ্ত।

তৃণমূলের দাবি প্রার্থী হতে হবে দলের প্রতি বিশ্বস্ত, ত্যাগী, নির্যাতিত নেতা। এই দাবিতে লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা গত ১ মাস ধরে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। এর আগে ২১শ নভেম্বর কাফনের কাপড় বেঁধে সরোয়ার জামালকে বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা সরোয়ার জামালকে ‘তৃণমূল বিচ্ছিন্ন’ এবং ‘দলের বিপর্যয়ের কারণ’ বলে উল্লেখ করে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানান।

তার আগে ১৩ নভেম্বর কালাবিবির দিঘীর মোড়ে অনুষ্ঠিত মশাল মিছিলে বিক্ষুব্ধ কর্মীরা সড়ক অবরোধ করেন। তারা সরোয়ার জামালের কুশপুত্তলিকা দাহ করেন এবং ব্যানার–ফেস্টুনে আগুন ধরান।

সরোয়ার জামালের প্রার্থিতা বাতিল চেয়ে গত ১৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। তিনজনই ওই আসনে মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) মশাল মিছিলে অংশ নেন বিএনপি নেতা কামরুল, সায়েম, মোরশেদ, সাকিব, ইউচুপ, আবির, সাইমন, ফয়সাল, আমিন, ফোরকান, মহিউদ্দিন, আলমগীর, টিপুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মশাল মিছিলটি কর্ণফুলীর বাদামতল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্ণফুলী উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় প্রায় ২ ঘণ্টা সড়কে অবস্থান বিক্ষোভ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

এসএসসি-সমমান পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

টেকনাফে বিজিবির অভিযানে পিস্তলসহ চালক আটক

হালদায় ডিম সংগ্রহ করে ডিম ফুটানোর জন্য হ্যচারী প্রস্তুত, ভারী বর্ষণের অপেক্ষার প্রহর গুনছেন ডিম সংগ্রহকারীরা

টেগ্গড সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল দাবিতে মশাল মিছিল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পরবর্তী সংবাদ বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৩, ২০২৬
ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২৩, ২০২৬
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৩, ২০২৬
বার্লিনে তোপের মুখে পাহলভি
দেশে দেশে বিদেশ এপ্রিল ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?