By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ১১:২৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ত্রয়োদশ নির্বাচন হবে ঐতিহাসিক ও কলঙ্ক মোচনের নির্বাচন: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ত্রয়োদশ নির্বাচন হবে ঐতিহাসিক ও কলঙ্ক মোচনের নির্বাচন: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
আমাদের চট্টগ্রামজনপথজাতীয়লিড ২

ত্রয়োদশ নির্বাচন হবে ঐতিহাসিক ও কলঙ্ক মোচনের নির্বাচন: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/২৮ at ১১:০৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন যেনতেন নির্বাচন নয়, এটা একটা যুগান্তকারী নির্বাচন, আমাদের কলঙ্ক মোচনের নির্বাচন। যিনি প্রার্থী হতে চান তিনি যেন প্রার্থী হতে পারেন, যিনি ভোট দিতে চান তিনি যাতে ভোট দিতে পারেন, যিনি ভোট দিয়েছেন তার ভোটটা যেন সঠিকভাবে হিসাব হয় এবং সেই ভোটে যাতে প্রকৃত যে বিজয়ী তাকেই বিজয়ী ঘোষণা করা হয় এটিই জাতির প্রত্যাশা। আগামী নির্বাচনে তাই নিশ্চিত করা হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের কৃতী ছাত্র সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা এ স্কুলের ১৯৬৮ ব্যাচের ছাত্র।

ফাওজুল কবির বলেন, আগামী নির্বাচনে যে-ই বিজয়ী হয়, মানুষ যাকেই চায়, আমরা তার পেছনে জাতি হিসেবে দাঁড়াবো। যে দল কিংবা যাদের মানুষ নির্বাচিত করে সংসদ সদস্য হিসেবে কিংবা যারা দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রী হবেন-আমরা তাদের পেছনে দাঁড়াবো। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এজন্য যা কিছু করার সবকিছু আমরা করে দিয়েছি। এখন বাকি সব আপনাদের হাতে। নির্বাচন কমিশন ও আপনাদের হাতে। আপনারা নিশ্চিত করবেন যাতে এ নির্বাচনটা ঐতিহাসিক নির্বাচন হয়। আগের নির্বাচনগুলোর যে গ্লানি, জাতি তা যেন মুছে ফেলতে পারে।

কলঙ্কমুক্ত আগামী নির্বাচন সম্পন্নের জন্য উপদেষ্টা এসময় সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্কুলের ২০২৪ ও ২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জিপিএ-৫ পাওয়া ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়। স্কুলের প্রাক্তন ছাত্র সমিতি এ সংবর্ধনার আয়োজন করে।

উপদেষ্টা সংবর্ধিতদের অভিনন্দন জানান। তিনি বলেন, এ সংবর্ধনা তাদের আরো বড় হতে উদ্বুদ্ধ করবে, তাদের বড় অর্জনে সহায়ক হবে। তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্ভাবন ও উৎপাদন এ দুইয়ের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।

স্কুলের পক্ষ থেকে ডরমেটরিসহ হোস্টেল সুবিধা আধুনিকায়ন, প্রধান শিক্ষকের বাসভবন নির্মাণ প্রভৃতি দাবির বিষয়ে তিনি বলেন, দাবিগুলো আমার আওতাধীন নয়, তবে দাবির বিষয় আমি শিক্ষা উপদেষ্টাকে জানাবো।

স্কুলের কৃতী ছাত্রদের বৃত্তি দেওয়ার জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠিত হলে তার টাকা জোগাড় করে দেবেন বলে তিনি এসময় প্রতিশ্রুতি দেন।

প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শাহ আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, প্রাক্তন ছাত্র প্রফেসর সিকান্দার হায়াত খান, শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম, প্রাক্তন ছাত্র প্রফেসর ডা. ইমরান বিন ইউনূস, প্রধান শিক্ষক মোরশেদুজ্জামান বক্তব্য দেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নতুন বাজেটে সবুজ অর্থনীতির দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন

টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন

মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে

‘কারবালার ঐতিহাসিক চেতনা ও আহলে বায়তের ভালোবাসা মুসলিম উম্মাহর ঐক্যের মূল ভিত্তি’

টেগ্গড ত্রয়োদশ নির্বাচন হবে ঐতিহাসিক ও কলঙ্ক মোচনের নির্বাচন: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ‘বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে অগ্রাধিকার দেবে’
পরবর্তী সংবাদ ঈদগাঁওয়ে আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তিতে গ্রামার স্কুল সেরা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নতুন বাজেটে সবুজ অর্থনীতির দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন
আমাদের চট্টগ্রাম জনপথ নির্বাচিত খবর/ লেখা বাংলাদেশ লিড জুন ৬, ২০২৬
টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ৬, ২০২৬
মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
জনপথ গণ মাধ্যম জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?