By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | বর্ষাকাল | রাত ১:৪৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদগাঁওয়ে ইটভাটা মালিকদের যোগসাজশে রাবার ড্যাম বন্ধ, চাষাবাদ অনিশ্চিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > ঈদগাঁওয়ে ইটভাটা মালিকদের যোগসাজশে রাবার ড্যাম বন্ধ, চাষাবাদ অনিশ্চিত
কক্সবাজারকৃষিজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

ঈদগাঁওয়ে ইটভাটা মালিকদের যোগসাজশে রাবার ড্যাম বন্ধ, চাষাবাদ অনিশ্চিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/১২ at ২:৫৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে ইট ভাটা মালিকদের কারনে রাবার ড্যাম ফুলাচ্ছেননা কর্তৃপক্ষ। ফলে সেচ ও পানি সরবরাহ বন্ধ থাকায় সাড়ে পাঁচ হাজার একর ফসলী জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। ইট ভাটা মালিকদেরকে ফসলি জমি থেকে টপ সয়েল কাটার সুযোগ দিতে রাবার ড্যাম না ফুলিয়ে পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

এতে আসন্ন বুরো মৌসূমে বীজতলা তৈরী করতে পারছেনা চাষীরা। ফলে উপরোক্ত সব জমিতে কৃষি উৎপাদন পিছিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁও নদীতে স্হাপিত দুটি রাবারড্যাম থেকে শুস্ক মৌসূমে উপজেলার ফসলী জমিতে পানি সরবরাহ করা হয়। ঈদগাঁও রাবার ড্যাম ও পোকখালী রাবার ড্যাম থেকে এতদ এলাকার প্রায় সাড়ে পাঁচ হাজার একর ধানক্ষেত ও সবজিক্ষেতে এ পানি দিয়ে চাষ করা হয়। তবে, পোকখালী রাবার ড্যাম দুই সপ্তাহ আগে ফুলিয়ে ফসলি জমিতে পানি সরবরাহ শুরু হলেও ঈদগাঁও রাবার ড্যাম এখনো ফুলানো হয়নি।

জালালাবাদ পালাকাটার সালাহ উদ্দীন বলেন, এক মাসেরও বেশী সময় আগে আমন ধান কেটে নেয়ার পর থেকে এখানকার শষ্যভান্ডার খ্যাত বিশাল বিলগুলো খালি পড়ে আছে। জালালাবাদের ধনকা বিল, চৌফলদন্ডী বিল, ইসলামাবাদ বিল ও আরো অন্যান্য বিলের উর্বর ফসলী জমিতে আসন্ন বুরো মৌসূমের জন্য এখনো পানি সরবরাহ করা হয়নি। এর ফলে চরম বিপাকে উপজেলার প্রায় সাড়ে ৫ হাজার একর ফসলি জমি, কৃষক ও কৃষিখাত।

এমনকি বুরোধান মৌসুমের জন্য বীজতলা তৈরীর সময় অতিবাহিত হয়ে গেলেও পানির অভাবে বীজতলা তৈরি করা যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকরা।

ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়ার চাষী কাউছার মিয়া বলেন, রামুর ঈদগড় থেকে উপজেলার পোকখালী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারব্যাপী ঈদগাঁও নদীর চরে চাষকৃত শত শত একর সবজিক্ষেতও এখন সেচের পানি সংকটে পড়েছে।

উপজেলার বিভিন্ন বিলে বিগত আমনধান মৌসুমের ধান কাটার পর ধানক্ষেত থেকে টপসয়েল কাটার সুযোগ করে দেয়ার জন্য ইটভাঁটা মালিকদের সাথে রাবার ড্যাম কর্তৃপক্ষ, স্কিম ম্যানেজার ও সংশ্লিষ্টদের গোপন আতাঁতের অভিযোগ তুলেছেন চাষীরা।

স্থানীয় চাষীরা বলেন, জালালাবাদ ইউনিয়নের লরাবাক, পালাকাটা ও ফরাজী পাড়া সংলগ্ন ধনকা বিলের ফসলী জমি থেকে রাতদিন মাটি কেটে নেয়া হচ্ছে। প্রতিদিন শতাধিক ডাম্পার ট্রাক ও ডজন খানেক এক্সেভেটর দ্বারা এসব মাটি কাটা হচ্ছে। এমনকি রাতেও শক্তিশালী সার্চলাইট জালিয়ে মাটি কাটা অব্যাহত রেখেছে এরা। স্হানীয় একটি সিন্ডিকেট মাটি কাটা ও সরবরাহ নিয়ন্ত্রণ করায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না বলে জানা গেছে।

ট্রাক্টর চালক আবদু ছালাম জানান, ধানক্ষেতে পানি প্রবাহের জন্য ঈদগাঁও রাবার ড্যাম না ফুলিয়ে এখনো নালাকাটার কাজ সম্পন্ন করেনি কর্তৃপক্ষ।

চালক গিয়াস উদ্দিন বলেন, রহস্যজনক কারনে ঈদগাঁও রাবার ড্যাম ফুলানো হচ্ছে না। এ সুযোগে বৃহত্তর ঈদগাঁও’র বিভিন্ন এলাকার ব্রিকফিল্ডে এখন ফসলীজমি থেকে রাত দিন টপসয়েল কেটে নিচ্ছে ইট ভাটা মালিকরা।

সরেজমিন দেখা যায় জালালাবাদ ধনকা বিল, মধ্যম পোকখালী বিল ও ঈদগাঁও মাইজ পাড়ার ঝাঁইক্যা কাটা বিলের বিভিন্ন পয়েন্টেও ডজনখানেক শক্তিশালী এক্সেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। ফসলী জমিতে পানি উঠলে এই মাটিকাটা সম্ভব হবেনা। তাই রাবার ড্যাম ফুলানো হচ্ছেনা বলে জানিয়েছেন কৃষকরা।

এলাকাবাসী জানায়, বিভিন্ন কলাকৌশল ও মোটা অঙ্কের টাকায় চারদিক ম্যানেজ করে রাবার ড্যাম ফুলানো হচ্ছেনা। আর এতে চরম বিপদে পড়েছে ৫ ইউনিয়নের সাড়ে পাঁচ হাজার একরের কৃষিজমি। এখনই বুরো চাষ শুরু করা না গেলে পরবর্তীতে চৈত্র-বৈশাখ মাসে সেচ সংকট হতে পারে। এতে বৃহত্তর ঈদগাঁও এলাকায় ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দেওয়ার আশংকা রয়েছে।

ঈদগাঁও রাবার ড্যাম ব্যবস্থাপনা সমিতির সেক্রেটারী শাহনেওয়াজ মিন্টু রাবার ড্যাম থেকে শীঘ্রই পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন।

ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির বলেন, রাবার ড্যাম থেকে পানি ছাড়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বর্তমান বিএনপি সরকার একটি কৃষিবান্ধব সরকার : ভূমি প্রতিমন্ত্রী

লোহাগাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

ফটিকছড়িতে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেগ্গড ঈদগাঁওয়ে ইটভাটা মালিকদের যোগসাজশে রাবার ড্যাম বন্ধ, চাষাবাদ অনিশ্চিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চবির সাথে ‘Pakhi Mobility’ এর স্কুটার সার্ভিস চালু করার বিষয়ে সমঝোতা চুক্তি সম্পন্ন
পরবর্তী সংবাদ চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বর্তমান বিএনপি সরকার একটি কৃষিবান্ধব সরকার : ভূমি প্রতিমন্ত্রী
জনপথ কৃষি জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে জুন ২০, ২০২৬
লোহাগাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২০, ২০২৬
মিরসরাইয়ে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে জুন ২০, ২০২৬
মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত
জনপথ কৃষি জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?