By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ৮:৫৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবির ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন এবং কাজের অগ্রগতি সম্পর্কিত বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠক
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > চবির ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন এবং কাজের অগ্রগতি সম্পর্কিত বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠক
জনপথআমাদের চট্টগ্রামশিক্ষা

চবির ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন এবং কাজের অগ্রগতি সম্পর্কিত বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠক

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২২ at ৯:০০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তথা ‘স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং (এসজিএসএমআরএস) প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (SIO) প্রকল্পটির পরিচালক প্রফেসর মাও জিহুয়া।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেছেন তারা। এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের বাংলাদেশ সমন্বয়ক চবি ওশানোগ্রাফি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না, চবি ওশানোগ্রাফি বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব মো. এনামুল হক, সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, চবি ওশানোগ্রাফি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (SIO)-এর প্রতিনিধি দল।

এরপর দুপুর একটায় চবি উপাচার্য দপ্তরে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের কাজের অগ্রগতি, পূর্ণাঙ্গভাবে চালু ও এর ব্যবস্থাপনা চূড়ান্ত করার লক্ষ্যে পরবর্তী করণীয় সম্পর্কিত বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রকল্পের বাংলাদেশ সমন্বয়ক চবি ওশানোগ্রাফি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না।

আলোচনায় প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরেন ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রকল্পের বাংলাদেশ সমন্বয়ক চবি ওশানোগ্রাফি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না। এসময় প্রকল্পের বর্তমান অবস্থা ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। এরপর স্টেশনটি পরিচালনার জন্য দুই দেশের কর্মকর্তাদের দায়িত্ব ও ওর্গানোগ্রাম চূড়ান্তের বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। বিশেষ করে স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ, কারিগরি রক্ষণাবেক্ষণ এবং ডাটা আদান-প্রদানের ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত প্রোটোকল নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এছাড়া যৌথ গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি কেমন হবে সেটির সুযোগ-সুবিধা কেমন হবে সেটাও আলোকপাত করা হয়। বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণ প্রদান এবং সমুদ্র-বিষয়ক তথ্য ব্যবহারের নিয়মাবলী নিয়ে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়া স্টেশনের দৈনন্দিন খরচ, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সাইবার নিরাপত্তার বিষয়গুলোও বৈঠকে আলোচনা হয়েছে। গ্রাউন্ড স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় নিয়ে আলোচনা হয়।

চবির ওশানোগ্রাফি বিভাগের সাথে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানগ্রাফির সাথে যৌথ উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে এ প্রকল্পটি। চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (SIO)-এর প্রতিনিধি দল এতে অংশগ্রহণ করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি ওশানোগ্রাফি বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব মো. এনামুল হক, চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি এর প্রকল্প সমন্বয়ক ড. জেং, চীনের হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (বাংলাদেশ শাখা) ব্যবস্থাপনা পরিচালক ওয়াং দা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ফরহাদ আলম, নির্বাহী ইঞ্জিনিয়ার রাকিব ও কায়সার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রকল্পের সমন্বয়ক চবি ওশানোগ্রাফি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না বলেন, চীনের সেকেন্ড ওশানোগ্রাফি ইনস্টিটিউট (এসআইও) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের যৌথ আয়োজনে নির্মিত এ প্রকল্পটি বাংলাদেশকে সমুদ্র-প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে সহায়তা করবে। এ প্রকল্পের মাধ্যমে সমুদ্র গবেষণা ও দূরবর্তী রিমোটসেন্সিং প্রযুক্তির উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এ প্রকল্প বাস্তবায়িত হলে ডাটা প্রসেসিং সেন্টার, ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সমুদ্র গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে অবদান, উন্নত সমুদ্র গবেষণা, সাগরের গতিবিদ্যা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইক্লোন ও সুনামি পূর্বাভাস, স্টর্ম সার্জ মডেলিং, অর্থনৈতিক সুবিধা, মৎস্য খাত, ব্লু ইকোনমি, শিক্ষা ও গবেষণা, শিক্ষার্থীদের প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা, নীতিনির্ধারণে সহায়তা, সাগর নীতিমালা, বাংলাদেশের জন্য সুফল, প্রযুক্তিগত স্বনির্ভরতা, গবেষণার নতুন দিগন্ত ও আঞ্চলিক নেতৃত্ব সৃষ্টি করতে সক্ষম হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

শুধু গ্রাম নয়, ঢাকায়ও লোডশেডিং হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

২২ গজে ফিরেই মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

টেগ্গড চবির ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন এবং কাজের অগ্রগতি সম্পর্কিত বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বৈঠক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক- বেলায়েত বুলু
পরবর্তী সংবাদ কাপ্তাই ১০ আর ই সেনা ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৩, ২০২৬
বার্লিনে তোপের মুখে পাহলভি
দেশে দেশে বিদেশ এপ্রিল ২৩, ২০২৬
বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অর্থ-বাণিজ্য জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ এপ্রিল ২৩, ২০২৬
টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?