By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ১:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সিএমপি ও চসিকের যৌথ সড়ক নিরাপত্তা প্রতিবেদন হাতে পুলিশ কর্মকর্তারা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > সিএমপি ও চসিকের যৌথ সড়ক নিরাপত্তা প্রতিবেদন হাতে পুলিশ কর্মকর্তারা
আমাদের চট্টগ্রামজনপথ

সিএমপি ও চসিকের যৌথ সড়ক নিরাপত্তা প্রতিবেদন হাতে পুলিশ কর্মকর্তারা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রাম নগরীতে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকেরও বেশি ছিলেন পথচারী।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) যৌথ সড়ক নিরাপত্তা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপির সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করা হয়।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেইফটি (বিআইজিআরএস) কর্মসূচির আওতায় ২০১৭ সাল থেকে প্রতি বছরের ডিসেম্বর মাসে আগের বছরের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় মোট ৬৬২ জনের মৃত্যু হয়েছে। এর আগে প্রকাশিত প্রতিবেদনে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৫২৫ জন। সে হিসাবে শুধু ২০২৪ সালেই নিহত হয়েছেন ১৩৭ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত আট বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে ২৯ শতাংশ। এই সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিলেন পথচারীরা। আট বছরে পথচারী নিহত হয়েছেন প্রায় ৩৬৩ জন, যা মোট নিহতের অর্ধেকেরও বেশি। পথচারীদের পর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন দুই ও তিন চাকার যানবাহনের চালক ও যাত্রীরা। এই সময়ে তাদের মধ্যে নিহত হয়েছেন ১৯৫ জন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রতিবেদনে নগরীর ২০টি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে সড়কের নকশাগত ও ব্যবস্থাপনাগত ত্রুটি চিহ্নিত করে বিজ্ঞানসম্মত সমাধানের সুপারিশ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে বড়পোল মোড়, অলংকার মোড়, সিইপিজেড গেট, সিটি গেট, নিউমার্কেট বাসস্টপ, কালামিয়া বাজার বাসস্টপ ও সাগরিকা গোলচত্বর।

বৈশ্বিক জনস্বাস্থ্য সংস্থা ভাইটাল স্ট্যাটেজিসের সহায়তায় তৈরি এই সমীক্ষা প্রতিবেদনের মূল তথ্য উপস্থাপন করেন বিআইজিআরএস’র সার্ভেইলেন্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী ও চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইজিআরএস চট্টগ্রামের ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর লাবিব তাজওয়ান উৎসব।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য সিএমপি একটি রোড সেফটি সেল গঠন করেছে। এ লক্ষ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন করা হয়েছে। ভবিষ্যতে এই সেল থেকে প্রস্তুত প্রতিবেদন নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নাফ নদীতে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল

২৪ এপ্রিল মধ্যেরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গা যুবক আটক

দলের নিজস্ব প্রক্রিয়ায় তৃণমূল ও মহিলা বিভাগের মতামতে প্রার্থী চূড়ান্ত হয়েছে: জামায়াত

টেগ্গড সিএমপি ও চসিকের যৌথ সড়ক নিরাপত্তা প্রতিবেদন হাতে পুলিশ কর্মকর্তারা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন
পরবর্তী সংবাদ ঈদগাঁওয়ে ২ লাখ টাকার চুক্তিতে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিল পুলিশ!
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাফ নদীতে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে এপ্রিল ২১, ২০২৬
২৪ এপ্রিল মধ্যেরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা
আইন আদালত জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি রাঙ্গামাটি শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
বান্দরবানে ১০ হাজার ইয়াবাসহ তঞ্চঙ্গা যুবক আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ২০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?