বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে তিনি কোকোর কবর জিয়ারত করেন।
এ ছাড়া তারেক রহমানের শ্বশুর ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বাবা, সাবেক নৌ-বাহিনী প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগ মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের রুহের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন তিনি।
এর আগে সকালে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।


