By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:২২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ টেকনাফ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > টেকনাফ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার
কক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

টেকনাফ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/২০ at ৫:১০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

মায়ানমার সীমান্তসংলগ্ন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি স্থলমাইনের চাপ প্লেট (ট্রিগার অংশ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব অংশে তাৎক্ষণিকভাবে কোনো বিস্ফোরক না পাওয়া গেলেও বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় টহল চলাকালে এসব চাপ প্লেটের অস্তিত্ব শনাক্ত করা হয়। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে মোট ১০টি চাপ প্লেট সংগ্রহ করা হয়।

৬৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া অংশগুলো দেখতে স্থলমাইনের সক্রিয় ট্রিগার ব্যবস্থার মতো। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। স্থানীয়দের আশঙ্কা, সীমান্তের আরো কিছু এলাকায় স্থলমাইন পুঁতে রাখা থাকতে পারে।

৬৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকা থেকে স্থলমাইনের চাপ প্লেট সদৃশ কিছু অংশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এতে বিস্ফোরক পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞ দলের মাধ্যমে এগুলো যাচাই করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাধারণত একটি স্থলমাইনে বিস্ফোরক অংশ, ডিটোনেটর, বুস্টার চার্জ এবং ফায়ারিং মেকানিজম থাকে।

তবে এবার যে অংশগুলো উদ্ধার হয়েছে, সেগুলো মূলত মাটির ওপর স্থাপিত চাপ প্লেট ও বাহ্যিক কাঠামোর অংশ।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, এখন মাঠে যাওয়া তো দূরের কথা, বাড়ির বাইরে বের হতে গেলেও ভয় লাগে। কখন কোথায় মাইন আছে, কেউ জানে না। সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে।

জেলে হাবিব উল্লাহ জানান, নদীই আমাদের জীবিকা।

কিন্তু এখন নৌকা নামালেই গুলির ভয়, আবার মাইনের আতঙ্ক। এই অবস্থায় জীবন বাঁচিয়ে চলা কঠিন।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সীমান্ত এলাকার মানুষ কার্যত মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে। শিশুদের স্কুলে পাঠানো নিয়েও পরিবারগুলো শঙ্কায় রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক স্থানে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। তবে সীমান্তের ওপারে চলমান সংঘাত পরিস্থিতিকে জটিল করে তুলছে।

প্রসঙ্গত, মায়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, রোহিঙ্গা সশস্ত্র সংগঠন এবং দেশটির সরকারি বাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র সংঘর্ষ চলছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকাতেও—শোনা যাচ্ছে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮ আসামী আটক

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: ইকবাল হাসান মাহমুদ টুকু

মাতামুহুরী নদীতে ডুবে সাংবাদিক পুত্রের মৃত্যু

হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করে রাখতে চায়: মির্জা ফখরুল

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার ৩ শতাধিক নেতাকর্মী

টেগ্গড টেকনাফ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ অনুমোদন পেল আরও নতুন ৪ থানা
পরবর্তী সংবাদ টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮ আসামী আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৮, ২০২৬
বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: ইকবাল হাসান মাহমুদ টুকু
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ মে ৮, ২০২৬
মাতামুহুরী নদীতে ডুবে সাংবাদিক পুত্রের মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৮, ২০২৬
হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করে রাখতে চায়: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মে ৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?