ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও পাসপোর্টধারী যাতায়াত স্বাভাবিক আছে।
সোমবার (২৬ জানুয়ারি) বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবসের কারণে ছুটি থাকায় আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।


