By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ১১:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন
জনপথজাতীয়বাংলাদেশলিড

যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/২৯ at ১১:৫৩ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ ভূমিতে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসনই সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতি আহ্বান জানান। ড. ইউনূস বলেন, সমস্যার উৎপত্তি মিয়ানমারে, তাই সমাধানও সেখান থেকেই আসতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে ইউএনএইচসিআর প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে সহায়তা তহবিলের ‘নাটকীয় হ্রাস’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শরণার্থীদের জন্য আত্মনির্ভরতা ও জীবিকাভিত্তিক সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে একাধিক উচ্চ পর্যায়ের উদ্যোগ নিলেও রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে এখনো প্রত্যাশিত গুরুত্ব পাচ্ছে না। তিনি স্মরণ করিয়ে দেন, রমজান মাসে জাতিসংঘের মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে সহায়ক হয়েছিল।

তিনি বলেন, শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দীর্ঘদিন অবস্থান কোনোভাবেই সমাধান হতে পারে না। এতে এরইমধ্যে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সমস্যার উৎপত্তি মিয়ানমারে, তাই সমাধানও সেখান থেকেই আসতে হবে। শিবিরে হতাশ ও ক্ষুব্ধ একটি তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, যাদের হাতে প্রযুক্তির সহজ প্রবেশাধিকার রয়েছে। এটি কারও জন্যই ভালো বার্তা নয়। আমাদের দায়িত্ব হচ্ছে, তাদের শান্তি ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত নিশ্চিত করা।

বৈঠকে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং দেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, ভাসানচর থেকে অনেক রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র ছেড়ে মূল ভূখণ্ডে মিশে গেছে, যা নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

ইভো ফ্রেইজেন জানান, ইউএনএইচসিআরের নবনিযুক্ত প্রধান বারহাম সালিহ শিগগির বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধান ফিলিপ্পো গ্রান্ডি ২০১৭ সালের পর একাধিকবার ক্যাম্প পরিদর্শন করেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, আমরা নির্বাচন পরিচালনায় নতুন মানদণ্ড স্থাপন করতে চাই। বিশ্বাসযোগ্য ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নতুন ও প্রথমবারের ভোটারদের জন্য নির্বাচনি পরিবেশ আনন্দময় ও অন্তর্ভুক্তিমূলক করতে চাই।

বৈঠকে এসডিজি সমন্বয়ক ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মরশেদও উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নতুন বাজেটে সবুজ অর্থনীতির দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন

টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন

মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে

‘কারবালার ঐতিহাসিক চেতনা ও আহলে বায়তের ভালোবাসা মুসলিম উম্মাহর ঐক্যের মূল ভিত্তি’

টেগ্গড যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদগাঁওয়ে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার
পরবর্তী সংবাদ জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নতুন বাজেটে সবুজ অর্থনীতির দ্বার উন্মুক্ত হওয়া প্রয়োজন
আমাদের চট্টগ্রাম জনপথ নির্বাচিত খবর/ লেখা বাংলাদেশ লিড জুন ৬, ২০২৬
টিআইসিতে চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রেস রিলিজ জুন ৬, ২০২৬
মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
জনপথ গণ মাধ্যম জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো সিএমএইচে
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?