সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ বলেছেন, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ ঈদগাঁও গঠনে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য উপজেলা গড়তে জননেতা লুৎফুর রহমান কাজলের মতো সৎ, ক্লিন ইমেজের ভালো মানুষকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
বৃহষ্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার ইসলামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড- গ্রাম মহল্লা চষে বেড়াচ্ছেন। এসময় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দছাড়াও গণসংযোগকালে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেকাকর্মীরা অংশ নেন।


