শফিউল আলম, রাউজান ঃ রাউজানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারনা জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে চলছে প্রার্থীদের প্রচারনা। বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার পুত্র সামির কাদের চৌধুরী ও শাকের কাদের চৌধুরী রাউজানের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভাবে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ইসলামি ফ্রন্ট সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী মোমবাতি প্রতিকে ভোট চেয়ে যুব সেনা ছাত্র সেনা ও আলেম ওলামাদের সাথে নিয়ে রাউজানের বিভিন্ন এলাকায় প্রচারনা চালিয়ে আসছেন । জামায়েত ইসলামি ও ১১ দলীয় জোট প্রার্থী শাহাজাহান মন্জু দাড়ি পাল্লা প্রতিকে ভোট চেয়ে রাউজানের অলিগলি, হাট বাজারে প্রচারনা চালিয়ে আসছে । নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থী ও তাদের দলীয় নেতা কর্মী, সমথকরা ততই বেশী মাঠে প্রচারনা চালিয়ে যাচ্ছে ।
রাউজানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারনা জমজমাট
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


