বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব শ্রেণি-পেশার মানুষ ও তারুণ্যের ভাবনাকে ধারণ করে আগামীতে মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিএনপি এবার ক্ষমতায় গেলে সবার সঙ্গে আলোচনা করে এই অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন করা হবে।’
পথসভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।


