By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৯:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা
জনপথজাতীয়বাংলাদেশলিড

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/১০ at ৮:১৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচনে ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা এ যাবতকালের যেকোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণ। আগের নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি প্রার্থী কখনও দেখা যায়নি। এই নির্বাচন গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে শুধু জনপ্রতিনিধি নয়, আমরা ঠিক করছি বাংলাদেশ কোন পথে এগোবে।’

তিনি আরও বলেন, ‘ফলাফল যাই হোক ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। আমি আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান।’

অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জানিয়ে ড. ইউনূষ বলেন, ‘এবার রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সবাই সঠিক দায়িত্ব পালন করবে বলে আশা রাখি।’

তিনি বলেন, ‘ইতিহাস আমাদের শিক্ষা দেয় একটি ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ বা সহিংসতাপূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত কারও জন্যই মঙ্গল বয়ে আনে না বরং দেশের বিপদ ডেকে আনে। যারা জনগণের মতামত উপেক্ষা করে শক্তি ও অনিয়মের মাধ্যমে থাকতে চেয়েছে তারা সবাই শেষ পর্যন্ত জনগণের আদালতে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হয়েছে।’

গুজব থেকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা দেখছি, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় এবং বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই- নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা এবং জনগণের আস্থাকে দুর্বল করা।’

তিনি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, সতর্ক থাকুন, দায়িত্বশীল থাকুন। যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সত্য। নির্বাচন ঘিরে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সন্দেহ সৃষ্টি করেছিল তারা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে। আপনারা সব অপপ্রচার থেকে নিজেকে মুক্ত রাখুন। তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। নির্বাচন বন্ধু হটলাইন ৩৩৩-এ কল করে সঠিক খবর জেনে নিন।’

ভয় নয় আশা নিয়ে, উদাসীনতা নয় দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয় ঐক্যের শক্তি নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমেই আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্মাণ করতে জানে। আপনার ভোটে রচিত হবে গৌরবময় আগামীর বাংলাদেশের ইতিহাস।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

মিরসরাইয়ে উদ্ধার হওয়া নবজাতক ‘ইউএনও’র উদ্যোগে চমেকে ভর্তি

জোরারগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যার ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে

বোয়ালখালী শাহ সূফী মৌলভী ফয়েজ আহমদ (রহঃ) জামে মসজিদ উদ্বোধন ১৯ জুন

রাউজানে ধান ক্ষেত থেকে রক্তাক্ত নৈশ প্রহরীর লাশ উদ্ধার

টেগ্গড ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ খাগড়াছড়িতে নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত আনসার-ভিডিপি ২৬০০ সদস্য
পরবর্তী সংবাদ ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিরসরাইয়ে উদ্ধার হওয়া নবজাতক ‘ইউএনও’র উদ্যোগে চমেকে ভর্তি
জনপথ জেলা উপজেলা ভালো খবর শহর থেকে দূরে জুন ১৭, ২০২৬
জোরারগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ১৭, ২০২৬
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যার ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ১৭, ২০২৬
বোয়ালখালী শাহ সূফী মৌলভী ফয়েজ আহমদ (রহঃ) জামে মসজিদ উদ্বোধন ১৯ জুন
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?