By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ১:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বাংলাদেশ কারও তাবেদার রাষ্ট্র হবে না: নাহিদ ইসলাম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > বাংলাদেশ কারও তাবেদার রাষ্ট্র হবে না: নাহিদ ইসলাম
আমাদের চট্টগ্রামজনপথজাতীয়বাংলাদেশরাজনীতিলিড ২

বাংলাদেশ কারও তাবেদার রাষ্ট্র হবে না: নাহিদ ইসলাম

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/০২ at ১১:২১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

আমাদের রাজনৈতিক সংগ্রাম শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নয়; বাংলাদেশের স্বার্থের পরিপন্থি যে কোনো পরাশক্তির আধিপত্যবাদের বিরুদ্ধেও। বাংলাদেশ কারও তাবেদার রাষ্ট্র হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। বাংলাদেশ আবার কোনো নতজানু পররাষ্ট্রনীতির কবলে পড়লো কি না—এমন সংশয়ও প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২ মার্চ) বিকেলে চট্টগ্রামের দি কিং অব চিটাগং কনভেনশন সেন্টারে এনসিপি চট্টগ্রাম বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত আত্মমর্যাদাপূর্ণ ও জাতীয় স্বার্থনির্ভর। আমরা দেখেছি, মুসলিম বিশ্বের এক নেতার শাহাদাতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস রিলিজে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত নতজানু। এতে জনমনে প্রশ্ন উঠেছে, কোনো পরাশক্তির স্বার্থরক্ষায় এমন অবস্থান নেওয়া হচ্ছে কি না।

বর্তমান সরকারের একজন উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। বলেন, কোনো পরাশক্তির স্বার্থরক্ষা বা ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের পুরস্কার’ হিসেবে এ দায়িত্ব দেওয়া হয়েছে কি না, তা জনগণের কাছে পরিষ্কার নয়। এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দাবি করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, নতুন বাংলাদেশে এনসিপি ও ‘পতিত ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না। দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি।

৫ আগস্টের পর তরুণদের শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে দাবি করে তিনি বলেন, জনগণের সমর্থনে এনসিপি জাতীয় সংসদে ছয়টি আসন পেয়েছে। রাজপথের আন্দোলন সংসদেও অব্যাহত থাকবে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলের পাওয়া সব ভোট ধরে রাখা যায়নি। সেই জনসমর্থন পুনরুদ্ধারে এখন থেকেই সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে।

‘জুলাই সনদ’ ও গণভোটের রায় নিয়ে আদালতে রিট প্রসঙ্গে তিনি বলেন, আদালতকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তার পরিণতি ভালো হবে না। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।

চট্টগ্রামকে পীর-আউলিয়ার নগরী উল্লেখ করে দখলদারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, যেসব এলাকায় এনসিপির কার্যক্রম থাকবে, সেখানে নিষিদ্ধ সংগঠন (কার্যক্রম নিষিদ্ধ) হিসেবে আখ্যায়িত আওয়ামী লীগের কোনো কার্যালয় বা কার্যক্রম চলতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। বিএনপি ও ১১ দলীয় জোটের নেতারাও উপস্থিত ছিলেন। শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে চট্টগ্রামকে এনসিপির শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন নাহিদ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চবিতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

টেগ্গড বাংলাদেশ কারও তাবেদার রাষ্ট্র হবে না: নাহিদ ইসলাম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য
পরবর্তী সংবাদ ঈদগাঁওয়ে ৫ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চবিতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৩, ২০২৬
ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২৩, ২০২৬
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৩, ২০২৬
বার্লিনে তোপের মুখে পাহলভি
দেশে দেশে বিদেশ এপ্রিল ২৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?