সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে ৫০ লাখ টাকার চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আলমগীরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলে জানা গেছে।
রবিবার (৮ মার্চ) ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আলমগীর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর সাতজুলা কাটা এলাকার হাজী আলতাজ মিয়ার ছেলে।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঈদগাঁওয়ে চেকের মামলায় চেয়ারম্যান প্রার্থী আটক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


