চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গণিকে হত্যার উদ্দেশ্যে ঘরে ঢুকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে পোমরা ইউনিয়ন পরিষদের সম্মুখে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল গত ২৫ মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
পোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতেয়ার জনির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আজিম তালুকদার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিচ মিয়া মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল আলম, পারভেজ মোশারফ, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ সাইফু, উপজেলা শ্রমিকদল নেতা শাহ আলম তালুকদার, উপজেলা প্রজন্ম দলের সভাপতি এনামুল হক এনাম, পোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (ড্রাইভার), দুবাই আল আবির বিএনপির সাধারণ সম্পাদক আরিফ তালুকদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাচা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন, শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ ছৈয়দুল আলম, ছাত্রদলের সভাপতি শওকত আলী, জিয়া মঞ্চের সভাপতি আজগর আলী, ইকবাল হোসেন সাদ্দাম মেম্বার, আব্দুল মালেক মেম্বার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল ইসলাম মনির, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মো. ইলিয়াছ উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান বাদশা, স্বেচ্ছাসেবক সংগঠক এমদাদুল ইসলাম বাদশা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার অভিশাপ মাদক আর সন্ত্রাস। সরফভাটাকে সন্ত্রাসমুক্ত করতে জঙ্গল ছলিমপুরের মতো সাঁড়াশি অভিযান পরিচালনার বিকল্প নেই। ইঞ্জিনিয়ার ওসমান গনির হত্যা চেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে উপর্যুক্ত শাস্তির দাবি জানান। ইঞ্জিনিয়ার ওসমান গনির মতো মোধাবী অদম্য সাহসী রাজনীতিককে হত্যাচেষ্টা সাধারণ নেতাকর্মীদের ক্ষুদ্ধ করে তুলেছে। এ ঘটনায় ওসমানের মা-বাবাও আহত হন।


