শফিউল আলম, রাউজান: রাউজানের নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে নেই চিকিৎসক নেই কোন কর্মকর্তা ও কর্মচারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্টি। রাউজান উপজেলার ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নের ঈশা খা দিঘির উত্তর পাড়ে অবস্থিত নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র।
নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি প্রতিষ্টার পর থেকে নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নদীম পুর, পশ্চিম ফতেহ নগর, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতেয়ালী ঘোনা কাজী পাড়া চিকদাইর ইউািনয়নের দক্ষিন সর্তা চিকদাইর, রাউজানের পার্শ্ববর্তী ফটিকছড়ি আবদুল্লাহ পুর ইউনিয়নের গনি পাড়া, আবদুল্ল্যাহ পুর, জাফত নগর ইউনিয়নের জাফত নগর,ম নিচিন্তা পুর, তেলপারাই এলাকার শত শত দরিদ্র পরিবারের লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন এসে চিকিৎসা সেবা নিতো। চিকিৎসা শেষে দরিদ্র পরিবারের রোগীদের বিনা মুল্যে ঔষধ দেওয়াা হতো। গত কয়েক বৎসর ধরে নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি ভবন জরাজিন হয়ে পড়েছে। স্বাস্থ্য কেন্দ্রে নেই কোন চিকিৎসক কর্মকর্তা কর্মচারী। স্বাস্থ্য কেন্দ্রটি পাহাড়া দিচ্ছে একজন কেয়ারটেকার। কিছদিন পুর্বে সাপ্তাহে দুইদিন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক ও একজন কর্মচারী এসে চিকিৎসা সেবা চালু করলে ও তা আবার বন্ধ হয়ে যায়। এলাকার ধনাঢ্য পরিবারের লোকজন রোগে আক্রান্ত হলে বেসরকারী হাসপাতালে গিয়ে চিকিৎসা করেন। এলাকার দরিদ্র পরিবারের লোকজন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে এলাকায় হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করতে হচ্ছে।
রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম ফাতেহ নগর এলাকায় নির্মান করা নোয়াজিশষপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কেন্দ্রে নেই চিকিসক নেই কোন কর্মর্কতা কর্মচারী। কয়েক দিন পর পর পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী এসে বিছুক্ষন থাকার পর চলে যায় বলে স্থানীয়রা জানান। করা নোয়াজিশষপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কেন্দে চিকিৎসক না থাকায় প্রসুতি মহিলারা বেসরকারী হাসপাতাল রাউজানের গহিরা জেকে মেমোরিয়াল হাসাপাতাল ও হটাহাজারী চট্টগ্রাম নগরীর বেসরকারী হাসপাতালে গিয়ে প্রসুুতি সেবা গ্রহন করছে। এতে দরিদ্র পরিবারের মহিলারা প্রসুতি সেবা নিতে হাসপাতালের বিলের টাকা দিতে হচ্ছে ধার করে। রাউজান ফটিকছড়ির ৫টি ইউনিয়নের হাজার হাজার দরিদ্র পরিবারের চিকিৎসা সেবার জন্য নোয়াপাড়া ইউািনয়ন স্বাস্থ্য কেন্দ্র ও করা নোয়াজিশষপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যান কেন্দ্রে জনবল নিয়োগ দিয়ে জনগণের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়্রা জন্য সংলিষ্ট কতৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। নোয়জিশপুরের বাসিন্দ্বা সমাজ সেবক দিদারুল আলম বলেন, গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) নোয়াজিশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরিদশন করেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ ফজলে রাব্বি। পরিদশন কালে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ ফজলে রাব্বি নোয়াজিশপুর ইউনিরয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও কর্মচারী দিয়ে জনবল সংকট নিরসন করে দরিদ্র জনগোষ্টির চিকিৎসা সেবা নিশ্চিত করার আশ্বাস দেয়।


