চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম। সংগঠনটি ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে।
শনিবার (০৪ এপ্রিল) সকালে সোসাইটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সভাপতি নূর মোহাম্মদ বাহাদুর, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, দাতা সদস্য মুছা কালিমুল্লাহ, সমাজসেবক জাহাঙ্গীর আলম মাস্টার, নোয়াব মিয়া, হারুন মাস্টার, আনোয়ারুল ইসলাম বাবুলসহ অন্যান্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


