By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১০:৫০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাজকীয় সংবর্ধনায় ইরাক ফুটবল দল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > রাজকীয় সংবর্ধনায় ইরাক ফুটবল দল
খেলা

রাজকীয় সংবর্ধনায় ইরাক ফুটবল দল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/০৫ at ৯:৩০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

৪০ বছর পর ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে নিজ দেশে রাজকীয় সংবর্ধনা পেয়েছে ইরাক ফুটবল দল। ছাদখোলা বাসে চড়ে দেশটির রাজধানী বাগদাদের পুরো শহর ঘুরে সমর্থকদের সঙ্গে এই সাফল্য উদযাপন করেছেন ফুটবলাররা। বিশ্বকাপের মঞ্চেও দারুণ কিছু করবে দল এমনটাই প্রত্যাশা ইরাকি ভক্তদের।

ইরাক ফুটবলে ইতিহাস,চার দশক পর আবারো বিশ্বকাপের মঞ্চে মুসলিম দেশটি। আনন্দটা তাই অনেক বেশি। এমন সাফল্য অর্জনের পর দেশে ফিরেই ফুটবলাররা পেয়েছেন রাজকীয় সংবর্ধনা।

ছাদখোলা বাসে করে রাজধানী বাগদাদের পুরো শহর ঘুরেছেন ফুটবলাররা। তাদের ঘিরে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা। বিশ্বকাপে জায়গা করা ফুটবলারদের বরণ করতে রাস্তায় হাজারো সমর্থকের ঢল। হাতে দেশের পতাকা মুখে জয়ধ্বনি। ফুটবলারদের নাচে-গানে মাতিয়ে রেখেছেন ভক্তরা।

উত্তর মেক্সিকোতে বাছাইয়ের প্লে-অফে আলী আল ফামাদি আর আইমান হুসাইনের গোলে ২-১ এ বলিভিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। এই দুই সফুটবলারকে দেখতে একটু বেশি আগ্রহী ছিল ভক্তরা। এছাড়া পুরো জাতীয় দলটাই এখন দেশের মানুষের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। ইরান-যুক্তরাষ্ট্রের প্রভাবে দেশে চলা অস্থিরতার মাঝে দেশের মানুষ এটা দিয়ে খুঁজে নিয়েছে আনন্দ।

সমর্থকদের একজন বলেন, ‘আমরা খুব খুশি,পুরো দেশের মানুষের জন্য আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন আমাদের ফুটবলাররা। দেশের মধ্যে যে অস্থিরতা চলছে তার মাঝে এটা আমাদের অনেক প্রশান্তি এনে দিয়েছে।তারা কুর্দি,আরব, সুন্নি, শিয়া সবাইকে নিয়ে উল্লাস করা সুযোগ করে দিয়েছে। তাদের নিয়ে আমরা গর্বিত।’

অন্য ইরাকি সমর্থক বলেন, ‘বিশ্বকাপে খেলা আমাদের অনেকদিনের স্বপ্ন ছিল। এমন একটা দিনের জন্য আমরা ৪০ বছর ধরে অপেক্ষা করেছি। ফুটবলারদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা। তিনি আমাদের চেষ্টা বৃথা যেতে দেননি।’

১৯৮৬ সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল ইরাক। এরপর তীরে তরি ডুবেছে বহুবার। এবার সেই সুযোগ ধরা দিয়েছে ইরাকের সামনে, বিশ্বকাপেও দারুণ কিছু করবে দল এমনটাই বিশ্বাস ভক্তদের।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘আই’তে ইরাক। সেই গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও আছে সেনেগাল ও নরওয়ে। ১৭ জুন নরওয়েজিয়ানদের বিপক্ষে ৪০ বছর পর পাওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইরাক।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দাপুটে জয়

চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

দীর্ঘ ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ

চেলসিকে উড়িয়ে আর্সেনালকে চাপে রাখল ম্যানসিটি

মেসির অফসাইড ও ব্যর্থ ফ্রি কিকে মায়ামির আরেকটি হতাশার ড্র

টেগ্গড রাজকীয় সংবর্ধনায় ইরাক ফুটবল দল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আজ থেকে নতুন সময়ে অফিস ও ব্যাংক লেনদেন
পরবর্তী সংবাদ হালদা নদী নিয়ে করা গানে ফুটে উঠেছে মায়াবী ঐতিহ্যের প্রতিচ্ছবি: ড. মঞ্জুরুল কিবরিয়া
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

এসএসসি পরীক্ষার্থী ‘২৬ ব্যাচ’র বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১৯ যাত্রী
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড এপ্রিল ১৯, ২০২৬
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে এপ্রিল ১৯, ২০২৬
‘স্কুল জীবনের শিক্ষার আলো আগামী দিনের পথকে আলোকিত করে’
জনপথ আমাদের চট্টগ্রাম শিক্ষা এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?