By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ৮:১৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ দীর্ঘ ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > দীর্ঘ ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ
খেলা

দীর্ঘ ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১৫ at ১০:১০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

শুরুর ঝড়ে প্রত্যাবর্তনের জোরালো আভাস দিয়েছিল বার্সেলোনা। তবে সেই চাপ সামলে নিয়ে প্রায় এক দশকের খরা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার কাছে ২-১ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় শেষ চারে জায়গা করে নেয় দিয়েগো সিমিওনের দল।

নিজেদের মাঠে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছিল অ্যাতলেটিকো। সেই সুবিধাই শেষ পর্যন্ত তাদের সেমিফাইনালে পৌঁছে দিল। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো শেষ চারে ওঠার লড়াইয়ে নেমে স্তব্ধ হতে হলো কাতালানদের।

ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার দাপটে। ঘরের মাঠে ২৪ মিনিটের মধ্যেই লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের লক্ষ্যভেদে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে তারা। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাদ্রিদ ক্লাবকে স্বস্তি ফেরান আদেমোলা লুকম্যান। তার গোলেই মূলত ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায় অ্যাতলেটিকো।

ম্যাচের ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। অ্যালেক্সান্ডার সরলথকে ফাউল করে গোলবঞ্চিত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার এরিক গার্সিয়া। ১০ জনের দলে পরিণত হওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি জাভির শিষ্যরা।

২০১৭ সালের পর এই প্রথম ইউরোপসেরার লড়াইয়ের সেমিফাইনালে উঠল অ্যাতলেটিকো। এর আগে ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে উঠেও তারা শিরোপা ছুঁতে পারেনি। এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্সেনাল অথবা স্পোর্টিং লিসবনের মধ্যে যেকোনো এক দল। প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্সেনাল মঙ্গলবার রাতে ঘরের মাঠে দ্বিতীয় লেগে লিসবনের মুখোমুখি হবে।

এদিকে মঙ্গলবারের (১৪ এপ্রিল) অন্য কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

চেলসিকে উড়িয়ে আর্সেনালকে চাপে রাখল ম্যানসিটি

মেসির অফসাইড ও ব্যর্থ ফ্রি কিকে মায়ামির আরেকটি হতাশার ড্র

তরুণদের সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই: অ্যাডভোকেট ইফতেখার মহসিন

কিংস ও ফর্টিজের জয়

টেগ্গড দীর্ঘ ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আজ সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা
পরবর্তী সংবাদ উখিয়ায় ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিব রাহমান সংবর্ধিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন শিক্ষা এপ্রিল ১৬, ২০২৬
জব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের সিএমপি’র আহ্বান
আমাদের চট্টগ্রাম জনপথ লিড এপ্রিল ১৬, ২০২৬
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ, জাতীয় সম্মেলন সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি
বিভাগহীন এপ্রিল ১৬, ২০২৬
লামার মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ১৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?