By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | দুপুর ১:৩৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল!
কক্সবাজারজনপথজেলা উপজেলাপ্রাণ-প্রকৃতিশহর থেকে দূরে

ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল!

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/০৬ at ১২:৫৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: পরিবেশ রক্ষা ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার খালের বর্তমান অবস্থা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রমে ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সারা দেশে খাল খনন/পুনঃ খনন কার্যক্রম গ্রহণের পরিকল্পনা নিয়েছে সরকার। উক্ত পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে হালনাগাদ তথ্য সংগ্রহ ও কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইস্যুকৃত পত্রের আলোকে জেলার আওতাধীন বিদ্যমান খালের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট তথ্যাদি সংযুক্ত ছক মোতাবেক নির্ভুলভাবে পূরণপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের নির্দেশনা দিয়েছেন উক্ত কার্যালয়ের পরিচালক সায়মা আক্তার।

নির্দেশনা পত্রটি জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার পৌঁছালে সাধারণ শাখার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব সংশ্লিষ্ট ইউএনওদের বরাবর একটি পত্র ইস্যু করেন। উক্ত পত্রের আলোকে ঈদগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভাঃ) আব্দুল জব্বার ঈদগাঁও উপজেলার আওতাধীন আংশিক মৃত/ সচল/ বন্ধ খাল, ছড়া খাল ও নদীর হালনাগাদ তথ্যাদি সংগ্রহ পূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করেছেন।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জব্বার জানান, ঈদগাঁও, ইছাখালী, মাছুয়াখালী, জঙ্গল মাছুয়াখালী, ভোমরিয়া ঘোনা, পোকখালী ও নাপিতখালী মৌজা থেকে এরূপ ১৭ টি খাল, ছড়া ও নদী খনন সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করা হয়েছে।

প্রেরিত খাল/পুকুরের মধ্যে ইছাখালী মৌজার লোজাজজোরা জিয়া খাল, ঈদগাঁও মৌজার ইউসুফ ভরাট খাল বা বোয়ালখালী খাল, ঈদগাঁও মৌজার মাইজ পাড়া ভরাট খাল ও জালালাবাদ বাহার ছড়া জিয়া খাল, মাছুয়াখালী মৌজার চাঁন্দের ছড়া খাল ও জাইককা কাটা খাল, ঈদগাঁও মৌজার ঈদগাঁও নাসি খাল ও ঈদগাঁও ছড়া খাল, মাছুয়াখালী মৌজার কালিরছড়া খাল, জঙ্গল মাছুয়াখালী মৌজার ভাদিতলা খাল, ভোমরিয়া ঘোনা মৌজার ঈদগাঁও শিয়া পাড়া খাল, পোকখালী মৌজার বানিয়ারজুরা খাল ও ফরাজী ঘোনা খাল, গোমাতলী মৌজার দক্ষিণের ঘোনা খাল, নাপিতখালী মৌজার নাপিতের ছড়া খাল ও নাপিতখালী ইসলামপুর লবণের মিল সংযোগ খাল এবং ভোমরিয়া ঘোনা, পোকখালী ও গোমাতলী মৌজার ঈদগাঁও নদী।

প্রেরিত তথ্যে দেখা যায়, সবচেয়ে বড় খাল হচ্ছে ঈদগাঁও নদী। যার দৈর্ঘ্য ৪৮ কিলোমিটার এবং প্রস্থ ৫০ ফুট। উপকৃত এলাকার আয়তন হচ্ছে ৩৬৮১ একর এবং উপকৃত জনসংখ্যা হচ্ছে ৭০ হাজার জন। আর সবচেয়ে ছোট খাল হচ্ছে বানিয়ারজুরা খাল। যার দৈর্ঘ্য

১.৫ কিলোমিটার এবং প্রস্থ ৩০ ফুট। উপকৃত এলাকার আয়তন ১০০ একর এবং উপকৃত জনসংখ্যা ৯০০০ জন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পদ্মায় জেলে জালে ২৫ কেজি ওজনের এক কাতল ধরা

শফিউল আলম হত্যা মামলার প্রধান আসামী রিংকু গ্রেফতার

খুটাখালীতে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাটি কাটার বিরোধে রাউজান রণক্ষেত্র, ভেকু ও ট্রাকে আগুন

রাউজানে যুবদল নেতার বাড়িতে ভাঙচুর-লুটের অভিযোগ

টেগ্গড ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল!

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক, যা আলোচনা হলো
পরবর্তী সংবাদ ম্যানসিটি ছাড়ছেন বের্নার্দো সিলভা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পদ্মায় জেলে জালে ২৫ কেজি ওজনের এক কাতল ধরা
জনপথ প্রাণ-প্রকৃতি এপ্রিল ১৯, ২০২৬
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দাপুটে জয়
খেলা এপ্রিল ১৯, ২০২৬
হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী
লিড ২ জাতীয় এপ্রিল ১৯, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ
শিক্ষা বাংলাদেশ এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?