By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | দুপুর ২:১৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বাকলিয়ায় যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > বাকলিয়ায় যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
আমাদের চট্টগ্রামজনপথ

বাকলিয়ায় যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/০৬ at ৮:১৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজ উদ্দিন নামে এক যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পাল্টা হামলায় আরও একজন আহত হন এবং কয়েকটি বাসা- বাড়িতে ভাঙচুর চালানো হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে নগরের বলুয়ার দিঘীরপাড় ও বউ বাজার এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে।

আহত যুবদল কর্মী মিনহাজ উদ্দিন, নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার মৃত মিজানের ছেলে।

তিনি স্থানীয় একটি গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। অপর আহত আরমান প্রকাশ এঞ্জেল, একই থানার বউ বাজার এলাকার মৃত রফিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় বলুয়ার দিঘীরপাড় এলাকায় মিনহাজের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ধারালো অস্ত্র দিয়ে তার হাতের একটি কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, এ হামলার খবর ছড়িয়ে পড়লে দুপুর দেড়টার দিকে নগরের দক্ষিণ বাকলিয়ার বউ বাজার এলাকায় মিনহাজের অনুসারীরা পাল্টা হামলা চালায়। এ সময় আরমান প্রকাশ এঞ্জেলের ওপর হামলা করা হয় এবং তার বাড়িতে ভাঙচুর চালানো হয়।

তিনি একটি বাসায় আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান।
স্থানীয় ও পুলিশ জানায়, ঘটনাস্থল বলুয়ার দিঘী এলাকা কোতোয়ালী ও বাকলিয়া—দুই থানার আওতাধীন হওয়ায় উভয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভুঁইয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এতে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয় এবং পরে পাল্টা হামলার ঘটনা ঘটে। উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল নগরের বাকলিয়া থানার মিয়া খান নগর এলাকায় গোলাগুলি ও কুপিয়ে চারজনকে আহত করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার এবং একটি শটগানসহ গুলি উদ্ধার করে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পদ্মায় জেলে জালে ২৫ কেজি ওজনের এক কাতল ধরা

চট্টগ্রাম কেন্দ্রিক সংরক্ষিত নারী আসনে কারা হচ্ছেন সাংসদ

মেরিটাইম খাতে দক্ষ জনশক্তিই বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে

চট্টগ্রামে হাম সন্দেহে নতুন ২৩ ভর্তি, শনাক্ত আরও ২ রোগী

“যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”: মেয়র শাহাদাত

টেগ্গড বাকলিয়ায় যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তরুণদের স্বপ্ন, কমিটমেন্ট, প্রত্যয় থাকতে হবে: জেলা প্রশাসক
পরবর্তী সংবাদ খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পদ্মায় জেলে জালে ২৫ কেজি ওজনের এক কাতল ধরা
জনপথ প্রাণ-প্রকৃতি এপ্রিল ১৯, ২০২৬
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দাপুটে জয়
খেলা এপ্রিল ১৯, ২০২৬
হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী
লিড ২ জাতীয় এপ্রিল ১৯, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ
শিক্ষা বাংলাদেশ এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?