চট্টগ্রামে হাম সন্দেহে নতুন করে ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে ল্যাব পরীক্ষায় আরও ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ২৩ জন সন্দেহভাজন রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। অন্যদিকে, নতুন শনাক্ত হওয়া ২ জন নিশ্চিত হাম রোগী উপজেলার বাসিন্দা।
এ নিয়ে মোট সন্দেহভাজন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছে ৪১ জন।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রাম জেলা থেকে এ পর্যন্ত মোট ৪১৩টি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ২৯০টি এবং উপজেলা পর্যায় থেকে ১২৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চট্টগ্রামে হাম সন্দেহে নতুন ২৩ ভর্তি, শনাক্ত আরও ২ রোগী
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


