By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১২:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী
লিড ২জাতীয়

হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১৯ at ১২:৪৭ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং চিকিৎসা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আদলে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে এবং সেখানে নিয়োগ দেওয়া হবে এক লাখ ‘হেলথ কেয়ারার’।
যাদের মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়তে চায়। আমরা বিশ্বাস করি, প্রতিরোধ ব্যবস্থাই জনস্বাস্থ্য সুরক্ষার মৌলিক ভিত্তি।
‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’-এই নীতিকে সামনে রেখে আমরা স্বাস্থ্যনীতির রূপরেখা তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোগের বিস্তার রোধে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অনস্বীকার্য।
চিকিৎসা খাতের আধুনিকায়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এরই অংশ হিসেবে ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কারণ, আজকের স্বাস্থ্যসেবাই ভবিষ্যতের বড় বিনিয়োগ।
দেশের স্বাস্থ্যসেবা শুধু রাজধানীকেন্দ্রিক থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত ল্যাব প্রায় সবই শহরকেন্দ্রিক। এই বৈষম্য দূর করতে আমরা জেলা ও উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করছি। ফলে রোগীদের আর আর্থিক ও শারীরিক কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া প্রযুক্তিগত উৎকর্ষের কথা জানিয়ে তারেক রহমান বলেন, সরকার শিগ্‌গিরই একটি সমন্বিত ‘ই-হেলথ কার্ড’ চালু করতে যাচ্ছে। এতে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যতথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। পাশাপাশি ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্যবিমা চালু করা হবে, যেন চিকিৎসা ব্যয়ের কারণে কোনো নাগরিককে আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়।
দেশের ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও জীবনযাপনের ধরনের কারণে শ্বাসকষ্ট, স্ট্রোক ও হৃদরোগ বাড়ছে। উপজেলা পর্যায়েই এখন থেকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের নিয়মিত স্ক্রিনিং করা হবে। সেই সঙ্গে ভেজালমুক্ত ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে হবে বলেও জানান তারেক রহমান।
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের আন্তরিক ব্যবহার রোগীর কাছে ওষুধের মতো কাজ করে। আপনাদের পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক হওয়া জরুরি। চিকিৎসকদের আবাসন, মর্যাদা ও নিরাপত্তার বিষয়ে সরকার অত্যন্ত সজাগ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
বিগত সময়ে হামের টিকা নিয়ে সৃষ্ট সংকটের কথা স্মরণ করে তিনি একে ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, চিকিৎসা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার, এটা রাষ্ট্রের করুণা নয়, বরং কর্তব্য। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে জবাবদিহিমূলক এবং একটি মডেল স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার সরকারি পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনে সারাদেশের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাগণ ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

তিন জাহাজে এলো ১ লাখ ৮ হাজার টন ডিজেল

চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী

যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২নং সতর্ক সংকেত

সিন্ডিকেটচক্র ভাঙতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী
লিড ২ জাতীয় এপ্রিল ১৯, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ
শিক্ষা বাংলাদেশ এপ্রিল ১৯, ২০২৬
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন
লিড ৩ এপ্রিল ১৯, ২০২৬
বাড়লো জ্বালানি তেলের দাম
লিড এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?