By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | রাত ৯:১৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
বিদেশদেশে দেশে

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/২২ at ৭:২১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

অর্থ পাচারকারী ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মাথায় এই সিদ্ধান্ত নিলেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত এবং আমার পদের কারণে তদন্ত প্রক্রিয়ায় যেন কোনোভাবেই প্রভাবিত কিংবা স্বার্থের সংঘাত তৈরি না হয়, তা নিশ্চিত করতে আজ আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

তিনি বলেন, শেয়ারসহ তার বিনিয়োগ নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে জনসমক্ষে ওঠা প্রশ্নগুলোকে তিনি গুরুত্ব সহকারে নিয়েছেন।

৩৮ বছর বয়সী গুরুং আরও বলেছেন, ‘আমার কাছে পদের চেয়ে নৈতিকতা বড় এবং জনআস্থার চেয়ে বড় কোনও শক্তি নেই। দেশে চলমান ‘জেন জি’ আন্দোলন, যা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করছে; সেটিও এই বার্তাই দিয়েছে যে, জনজীবন অবশ্যই পরিচ্ছন্ন এবং নেতৃত্বকে জবাবদিহি করতে হবে। যদি আমার ৪৬ জন ভাই-বোনের রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত সরকার নিয়ে কেউ প্রশ্ন তোলে, তাহলে তার উত্তর হলো নৈতিকতা।’

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, অর্থ পাচার মামলায় তদন্তাধীন বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটার সঙ্গে ব্যবসায়িক যোগসাজশের অভিযোগ এবং শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন গুরুং।

তবে ভাট্টার সঙ্গে কথিত ব্যবসায়িক যোগসূত্র নিয়ে তদন্তের আওতায় আসার পর গুরুং বলেছিলেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন।

সোমবার একটি ফেসবুক পোস্টে গুরুং বলেন, ‘অনেক গুজব ছড়িয়েছে এবং অভিযোগ ও সত্য এক জিনিস নয়। সিদ্ধান্ত আবেগের ওপর নয়, প্রমাণের ওপর ভিত্তি করে হওয়া উচিত।’

তিনি আরও বলেন, দলের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সম্পূর্ণরূপে মেনে চলবেন এবং তদন্তে সহযোগিতা করবেন।

প্রসঙ্গত, ২০২৫ সালে নেপালে দুর্নীতিবিরোধী এক ভয়াবহ ছাত্র-যুব বিদ্রোহ শুরু হয়, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এর ছয় মাস পর গত ৫ মার্চ দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ জয়লাভ করে র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বলেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। গত ২৭ মার্চ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র শাহ। তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ‘জেন জি’ আন্দোলনের অন্যতম প্রধান নেতা গুরুং।

এদিকে বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন বর্তমান সরকারে এটি দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ। গত ৯ এপ্রিল তৎকালীন শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা মন্ত্রী দীপক কুমার সাহকে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী শাহ। সূত্র: কাঠমান্ডু পোস্ট

আপনি এটিও পছন্দ করতে পারেন

আলোচনার নতুন শর্ত দিলো ইরান

ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর নিকৃষ্টতম: ফ্রানচেসকা

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২১

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট

শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের সেনাবাহিনীর

টেগ্গড নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আইজিপির সঙ্গে আলজেরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পরবর্তী সংবাদ বোয়ালখালী উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২২, ২০২৬
জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২২, ২০২৬
নিখোঁজের ৩দিন পর কক্সবাজার পাহাড় থেকে সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২২, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?