By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৮:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ খাল খনন প্রকল্পের জন্য সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন মেয়র ডা. শাহাদাত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > খাল খনন প্রকল্পের জন্য সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রামজনপথ

খাল খনন প্রকল্পের জন্য সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন মেয়র ডা. শাহাদাত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/২৮ at ৯:২২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেগুলো পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম তদারকি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে মেয়র মুরাদপুর, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, জামালখানসহ নগরীর বিভিন্ন জলাবদ্ধতা-প্রবণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সরেজমিনে পানি জমে থাকা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির বিষয়টি শোনেন।

পরিদর্শনকালে হিজরা খাল, জামালখান খাল এবং মুরাদপুর বক্স কালভার্ট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধানে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য নির্মিত অস্থায়ী বাধের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে বাধ অপসারণ এবং দ্রুত প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে মেয়র সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

পরিদর্শনে দেখা যায়, প্রবর্তক মোড়ের হিজরা খাল সংস্কার কাজের কারণে প্রবর্তক মোড়, কাতালগঞ্জ ও চকবাজার এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একইভাবে জামালখান খাল সংস্কার কাজের ফলে দিদার মার্কেট, সাবএরিয়া ও তিনপুলের মাথা এলাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এছাড়া মুরাদপুর বক্স কালভার্ট নির্মাণ কাজ চলমান থাকায় মুরাদপুর ও বহদ্দারহাট এলাকায়ও জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড এসব খাল সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। কাজ চলমান থাকায় সাময়িকভাবে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

এদিকে খাল সংস্কার কাজের সুবিধার্থে বিভিন্ন স্থানে খাল ও নালা খননের জন্য অস্থায়ী বাধ দেওয়া হয়েছিল। তবে জলাবদ্ধতা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের সঙ্গে আলোচনা করে এসব অস্থায়ী বাধ অপসারণ করা হয়। বাধ অপসারণের পর অনেক এলাকায় জমে থাকা পানি বিকেলের মধ্যে দ্রুত নেমে যেতে থাকে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টির কারণ ব্যাখ্যা করে মেয়র বলেন, তিনি আগ্রাবাদ, শেখ মুজিব রোড, বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, প্রবর্তক, মেডিকেল এলাকা, বাকলিয়া এক্সেস রোড, দক্ষিণ বাকলিয়া, রাহাত্তারপুল ও পশ্চিম বাকলিয়া এলাকা পরিদর্শন করেছেন। যেসব এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেখানে তেমন জলাবদ্ধতা হয়নি বলে তিনি জানান।

তিনি বলেন,“হিজরা খাল, জামালখান খাল এবং মুরাদপুর বক্স কালভার্ট—এই তিনটি প্রকল্পে রিটেইনিং ওয়াল নির্মাণ ও খাল সংস্কারের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে অস্থায়ী বাধ দিতে হয়েছে। এ কারণে পানি প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।”

মেয়র আরও বলেন,“আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত সমন্বয় করছি। গত দুই মাসে একাধিক সমন্বয় সভা হয়েছে এবং সর্বশেষ সভায় আগামী ১৫ মে’র মধ্যে হিজরা খাল, জামালখান খাল ও মুরাদপুর বক্স কালভার্টের কাজ শেষ করার কথা জানানো হয়েছে।”

তিনি বলেন, “প্রকল্পটি আগামী ১৫ মে’র মধ্যে শেষ হলে বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। গত বর্ষার মতো এবারও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম নগরী উপহার দিতে পারব বলে আমরা আশাবাদী।”

মেয়র সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন, যাতে আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্বস্তি দেওয়া যায়।

পরিদর্শনকালে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বোয়ালখালী শাহ সূফী মৌলভী ফয়েজ আহমদ (রহঃ) জামে মসজিদ উদ্বোধন ১৯ জুন

রাউজানে ধান ক্ষেত থেকে রক্তাক্ত নৈশ প্রহরীর লাশ উদ্ধার

চবির নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার

হাম ও হামের উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু

টেগ্গড খাল খনন প্রকল্পের জন্য সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন মেয়র ডা. শাহাদাত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই: সিভাসু উপাচার্য
পরবর্তী সংবাদ মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বোয়ালখালী শাহ সূফী মৌলভী ফয়েজ আহমদ (রহঃ) জামে মসজিদ উদ্বোধন ১৯ জুন
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ১৭, ২০২৬
রাউজানে ধান ক্ষেত থেকে রক্তাক্ত নৈশ প্রহরীর লাশ উদ্ধার
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ১৭, ২০২৬
চবির নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
জনপথ আমাদের চট্টগ্রাম শিক্ষা জুন ১৭, ২০২৬
জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?