ফাতিমা ফালগুনী: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। এর মধ্যে কিছু ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে এবং একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, চায়নার সিচুয়ান এয়ারলাইনসের চেংডু-ঢাকা রুটের CSC-9851 কার্গো ফ্লাইটটি খারাপ আবহাওয়ার কারণে ডাইভার্ট হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরে আবহাওয়া উন্নতি হলে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে।
অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম রুটের BS-101 ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারে ডাইভার্ট করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের BG-615/616 ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হয়ে আসবে।
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে ফ্লাইট ডাইভারশন ও বাতিল
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


