ইউনানি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ইউনানি মেডিকেল এসোসিয়েশন (বিইউএমএ) চট্টগ্রাম জেলা শাখার বার্ষিক সাধারণ সভা নগরীর আগ্রাবাদস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছর মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাকীম মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএমএ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক হাকীম শাহ আলম ভুঁইয়া। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইউনানি চিকিৎসা সেবার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ইউনানি চিকিৎসক হাকীম মোঃ আতাউর রহমানকে সভাপতি এবং হাকীম মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ডা. মোহাম্মদ ইকরামুল হক, হাকীম মোঃ মাহমুদুল হক ও ডা. নুরুল আলম; সহ-সাধারণ সম্পাদক ডা. মোঃ মোজাম্মেল হক; অর্থ সচিব হাকীম মোঃ মাহমুদুল হাসান; সাংগঠনিক সচিব মোঃ ইব্রাহিম খলিল; প্রচার ও প্রকাশনা সম্পাদিকা হাকীম ফাতেমা আক্তার; দপ্তর সম্পাদক হাকীম মোঃ তাউছ মিয়া; মহিলা সম্পাদিকা হাকীম আলেয়া বেগম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— হাকীম আকবর হোসেন স্বপন, হাকীম শিহাব উদ্দিন, হাকীম নাছির উদ্দিন, হাকীম জসিম উদ্দিন, হাকীম আনোয়ারা বেগম, হাকীম মোঃ নুর নবী, হাকীম মোঃ বজলুর রহমান এবং হাকীম মোঃ রেজাউল করিম।


