By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ৯:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান মেয়র ডা. শাহাদাত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রামজনপথলিড ৩শিক্ষা

চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান মেয়র ডা. শাহাদাত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/০৭ at ৮:০৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নার্সিং ও প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কসোভো প্রজাতন্ত্রের সাথে কাজ করতে চান। কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন জনশক্তি তৈরিতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৭ মে) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা (Lulzim Pllana) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মেয়র বলেন, আমি লন্ডন এবং কানাডার মন্ট্রিলে ভ্রমণকালে দেখেছি, সেখানে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। এই কারণে আমি চাচ্ছি চট্টগ্রাম শহরে আন্তর্জাতিক মানের নার্সিং শিক্ষার অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দক্ষ নার্স গড়ে তুলতে। এর মাধ্যমে একদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, পাশাপাশি চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মানও উন্নয়ন করা সম্ভব হবে। আন্তর্জাতিক বাজারে দক্ষ জনশক্তি রপ্তানি করে আমরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবো, তেমনি স্থানীয় হাসপাতালগুলোতেও প্রশিক্ষিত নার্সের সংকট দূর হবে। এ ব্যাপারে কসোভা আমাদের সহযোগিতা করতে পারে।

জবাবে রাষ্ট্রদূত মেয়রকে বাংলাদেশে টেলিমেডিসিন খাতের সম্প্রসারণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডা. রিফাত লতিফি’র সহযোগিতা গ্রহণের পরামর্শ দিয়ে বলেন, বিশ্বখ্যাত টেলিমেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ই-হসপিটাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. রিফাত লতিফি উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। কসোভোতে জন্ম নেওয়া এই চিকিৎসক যুদ্ধবিধ্বস্ত ও দুর্গম এলাকায় টেলিমেডিসিন নেটওয়ার্ক স্থাপন করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব ও স্বাস্থ্যসেবার অপ্রতুলতা দূর করতে তাঁর অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত কার্যকর হতে পারে। ডা. লতিফি’র উদ্ভাবিত টেলিমেডিসিন মডেল ব্যবহার করে চট্টগ্রামের পাহাড়ি ও চরাঞ্চলের প্রান্তিক মানুষের কাছে কম খরচে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণের বিষয়ে কসোভোর রাষ্ট্রদূত কসোভোর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনকালে কসোভোতে নদ-নদী পরিষ্কার রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। তখন কসোভো সরকার নদীগুলো যাতে অপরিচ্ছন্ন না হয় সেজন্য কঠোর আইন প্রণয়ন করে এবং তা কার্যকরভাবে প্রয়োগ করে। এর ফলে কসোভো তাদের নদীগুলোকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখতে সক্ষম হয়েছে। তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম অত্যন্ত সৌভাগ্যবান যে এখানে প্রচুর নদী-নালা, খাল-বিল রয়েছে। এই জলাধারগুলোর স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কসোভোর মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনও কঠোরভাবে আইনের প্রয়োগ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

কারিগরি শিক্ষার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, কসোভো একটি কেন্দ্রীয় সিস্টেম গড়ে তুলেছে যার মাধ্যমে দেশটির সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে কসোভো থেকে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়, তারা যে সার্টিফিকেট লাভ করে সে সার্টিফিকেট দিয়ে জার্মানি, সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মজীবনে প্রবেশের সুযোগ পায়। বাংলাদেশও চাইলে কসোভোর এই অভিজ্ঞতা গ্রহণ করে কারিগরি শিক্ষায় দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে পারে বলে তিনি মত দেন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এ সময় চট্টগ্রামের উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়। মেয়র চট্টগ্রাম শহরের চলমান উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। অন্যদিকে রাষ্ট্রদূত লুলজিম প্লানা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

নাফ নদীতে ধরা পড়লো ৬ কোরাল, ৪২ হাজারে বিক্রি

‘মাতামুহুরী’সহ নতুন পাঁচ উপজেলা ও বগুড়া সিটি করপোরেশন অনুমোদন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন

টেকনাফে ইয়াবাসহ আটক ১, মোটর সাইকেল জব্দ

টেগ্গড চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান মেয়র ডা. শাহাদাত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বর্তমানে বিএনপি হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ এমপি
পরবর্তী সংবাদ টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে গেল ৬৫ টন আলু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৭, ২০২৬
নাফ নদীতে ধরা পড়লো ৬ কোরাল, ৪২ হাজারে বিক্রি
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ৭, ২০২৬
‘মাতামুহুরী’সহ নতুন পাঁচ উপজেলা ও বগুড়া সিটি করপোরেশন অনুমোদন
জনপথ জাতীয় বাংলাদেশ লিড মে ৭, ২০২৬
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রযুক্তি মে ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?