By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ৯:৪৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে গেল ৬৫ টন আলু
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে গেল ৬৫ টন আলু
কক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে গেল ৬৫ টন আলু

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/০৭ at ৮:০৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

শামসু উদ্দিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে পুনরায় দীর্ঘ ১৩ মাস পর আবারও সচল হতে শুরু করেছে সীমান্ত বাণিজ্য। এরই অংশ হিসেবে ৭ মে (বৃহস্পতিবার) বিকেলে টেকনাফ স্থলবন্দর থেকে মিয়ানমারে ৬৫ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আলুভর্তি একটি কাঠের বোট টেকনাফ স্থলবন্দর থেকে মিয়ানমারের উদ্দেশে ছেড়ে যায়। সীমান্ত বাণিজ্য বন্ধ হওয়ার পর এই প্রথম বাংলাদেশ থেকে মিয়ানমারে কোনো নিত্যপণ্য রপ্তানি হলো।
এর আগে গত ১ এপ্রিল আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের মংডু এলাকা থেকে একই বোটে করে টেকনাফ স্থলবন্দরে ৯৬৩ পিস চম্পাফুল ও গর্জন কাঠ আমদানি করা হয়েছিল।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে সিএন্ডএফ এজেন্ট মেসার্স ফারুক ট্রেডার্সের মাধ্যমে ৬৫ টন আলু মিয়ানমারে রপ্তানি করা হয়েছে। এতে স্থলবন্দরের কার্যক্রম আবার সচল হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, সব প্রক্রিয়া শেষে আলুভর্তি বোটটি মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেছে।

স্থলবন্দরের আমদানিকারক ও রপ্তানিকারক ওমর ফারুক বলেন, সরকারের সহযোগিতায় দীর্ঘ ১৩ মাস পর আবারও সীমান্ত বাণিজ্য শুরু হয়েছে। তবে পুরোপুরি কার্যক্রম চালু করতে ব্যাংকিং জটিলতা দ্রুত সমাধান প্রয়োজন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে গত বছরের এপ্রিল থেকে কার্যত সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল। আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের বিরোধের জেরে টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

নাফ নদীতে ধরা পড়লো ৬ কোরাল, ৪২ হাজারে বিক্রি

‘মাতামুহুরী’সহ নতুন পাঁচ উপজেলা ও বগুড়া সিটি করপোরেশন অনুমোদন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন

টেকনাফে ইয়াবাসহ আটক ১, মোটর সাইকেল জব্দ

টেগ্গড টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে গেল ৬৫ টন আলু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান মেয়র ডা. শাহাদাত
পরবর্তী সংবাদ টেকনাফে ইয়াবাসহ আটক ১, মোটর সাইকেল জব্দ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ মে ৭, ২০২৬
নাফ নদীতে ধরা পড়লো ৬ কোরাল, ৪২ হাজারে বিক্রি
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ৭, ২০২৬
‘মাতামুহুরী’সহ নতুন পাঁচ উপজেলা ও বগুড়া সিটি করপোরেশন অনুমোদন
জনপথ জাতীয় বাংলাদেশ লিড মে ৭, ২০২৬
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রযুক্তি মে ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?