By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ৮:১৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে সক্ষম হয়ে গড়ে উঠতে হবে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে সক্ষম হয়ে গড়ে উঠতে হবে’
আমাদের চট্টগ্রামজনপথপ্রতিষ্ঠান ও সংগঠন

‘তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে সক্ষম হয়ে গড়ে উঠতে হবে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/০৯ at ৬:৩১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যান ও উন্নয়নে অবদান রাখতে সক্ষম হতে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। যোগ্য নাগরিক না হলে দেশের প্রতি অবদান রাখা সম্ভব হবে না। ২৪‘ জুলাই পরবর্তী সময়ে কিছু বুদ্ধিজীবি তরুণদেরকে বিভ্রান্ত করার জন্য রাস্ট্রীয় ক্ষমতায় অংশীদার করার পরামর্শ দিয়ে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠার পরিবর্তে ক্ষমতা লিপ্সুতে পরিনত করেন। যার ফলে অনেক সম্ভাবনাময় তরুণ নিজেকে যোগ্য করে গড়ে তোলার পরিবর্তে অর্থবিত্তের পিছনে ছুটেছেন। ফলে তারা দেশ ও জাতির কল্যানে অবদান রাখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। জাতি অনেক মেধাবীকে হারিয়েছেন। কারণ আজকের তরুণরাই আগামি দিনে জাতির কর্ণধার। তারা যদি নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে না তুলে তাহলে আগামি দিনে জাতি মেধা শুণ্য হবে। তাই ছাত্র ও তরুণদেরকে নিজেদেরকে দক্ষ ও যোগ্য হিসাবে গড়ে তুলে দেশ ও জাাতির কল্যানে অবদান রাখার শপথ নিতে হবে।

২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ০৮ মে (শুক্রবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটনিক্যাল গার্ডেনের পুকুর পাড়ে যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে “বৈশেখের আড্ডা” ও চড়ুইভাতি অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন। যুব ক্যাব চবি শাখার সভাপতি রোজাইন আল রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুব ক্যাব চবির সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল, ইভেন্ট ও প্ল্যানিং সেক্রেটারি তৌহিদ উল্লাহ, সদস্য সুমাইয়া সাব্বিরা মিথিলা ও মারিয়া মোস্তফা সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান, ক্যাব সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি জানে আলম, সাধারন সম্পাদক ইসমাইল ফারুকী, পাঁচলাইশ থানা সভাপতি এবিএম হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আবদুল আওয়াল শাহীন এবং চাকসুর ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ও ক্যাব যুব চবির সদস্য মাসুম বিল্লাহ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তাগন আরও বলেন, দেশের মহাণ স্বাধীনতা যুদ্ধ, ২৪ এর গণঅভ্যুত্থানসহ সবগুলো সংগ্রামে তরুণদের ভূমিকা জাতিকে পথ দেখিয়েছে। সেকারণে তরুণরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে জাতির পরিত্রানের উপায় নেই। সুস্থ ধারার রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণদেরকে দায়িত্বশীল আচরণ না হলে তরুণ সমাজ হতাশাগ্রস্থ হবে। আর তরুণ সমাজ হতাশাগ্রস্থ হলে জাতির সম্ভাবনার হাত সংকুচিত হবে। পড়া লেখার পাশাপাশি তরুণদেরকে ভোক্তা অধিকার সুরক্ষা, খাদ্যে ভেজালরোধ, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানীর সম্প্রসারণ, জ্বালানী রূপান্তর, নারীর মানবাধিকারসুরক্ষাসহ সামাজের নানা অসংগতি দূরীকরণ, সামাজিক বৈষম্য, অনাচার রোধে আলোকবর্তিকা হিসাবে কাজ করতে হবে।

দিনব্যাপী“বৈশেখের আড্ডার” উৎসব মূখর পরিবেশে নানান আয়োজনের মধ্যে সংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফল ড্রসহ নানান আয়োজন পুরো অনুষ্ঠানেকে আরও প্রাণবন্ত করে তোলে।

নবীন, প্রবীনসহ সকলের সরব উপস্থিতি, ভালোবাসা ও প্রাণবন্ত অংশগ্রহণে “চড়ুইভাতি ২০২৬” দিনটি হয়ে উঠেছিল আরও স্মরণীয়। আড্ডা, আনন্দ, সংস্কৃতি আর একসাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত সব মিলিয়ে এ আয়োজনের জন্য অতিথিরা আয়োজকদেরকে ধন্যবাদ জানান। পরে প্রধান অতিথি এসোসিয়েট সদস্য থেকে কার্যকারী সদস্য হিসাবে পদোন্নতি লাভকারী বিভিন্ন সদস্যদের নামের তালিকা ঘোষনা করেন। উল্লেখ্য যুব ক্যাব চবি শাখায় প্রথম দিকে এসোইসয়েট সদস্য হিসাবে তালিকাভুক্তির পর কিছু দিন কর্মকান্ড পর্যালোচনা করে পুনাঙ্গ সদস্য হিসাবে সদস্য পদ প্রদান করার বিধান চালু আছে। যা সদস্য/সদস্যাদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশে অনেকখানি সহায়ক।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

‘সংগঠনের প্রতিটি সদস্যই একটি চলমান দাওয়াত’

গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাহাবুল আলম শাহের জানাযা-দাফন সম্পন্ন

চন্দ্রঘোনায় দুই নারী মাদক পাচারকারী আটক

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

টেগ্গড ‘তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যানে অবদান রাখতে সক্ষম হয়ে গড়ে উঠতে হবে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রথম সন্তান জন্মের ৯ মাসের মাথায় ফের মা হচ্ছেন অলিভিয়া কুলপো
পরবর্তী সংবাদ ‘বিশ্বে একই দিনে ঈদ পালনের মতবাদ ধর্ম ও বিজ্ঞানবিরোধী’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জনপথ জেলা উপজেলা লিড ৩ শহর থেকে দূরে শিক্ষা মে ৯, ২০২৬
‘সংগঠনের প্রতিটি সদস্যই একটি চলমান দাওয়াত’
জনপথ কক্সবাজার জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ৯, ২০২৬
গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাহাবুল আলম শাহের জানাযা-দাফন সম্পন্ন
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ৯, ২০২৬
চন্দ্রঘোনায় দুই নারী মাদক পাচারকারী আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?