By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:২৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবিতে “এইচডব্লিউপিএল পিস গভর্নেন্স ফোরাম: শান্তি বাংলাদেশ ইনিশিয়েটিভ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চবিতে “এইচডব্লিউপিএল পিস গভর্নেন্স ফোরাম: শান্তি বাংলাদেশ ইনিশিয়েটিভ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

চবিতে “এইচডব্লিউপিএল পিস গভর্নেন্স ফোরাম: শান্তি বাংলাদেশ ইনিশিয়েটিভ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/১২ at ৪:৩২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং আন্তর্জাতিক শান্তি সংস্থা এইচডব্লিউপিএল এর যৌথ উদ্যােগে “এইচডব্লিউপিএল পিস গভর্নেন্স ফোরাম: শান্তি বাংলাদেশ ইনিশিয়েটিভ” শীর্ষক এক সেমিনার সোমবার (১১ মে) সকাল ১১টায় চবি এ. কে. খান আইন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন), অনুষ্ঠানে প্যানেলিস্ট প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানে আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজকের সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। শান্তি প্রত্যেক মানুষের জীবনে প্রয়োজন রয়েছে। আমরা সকলেই শান্তি খুঁজে বেড়ায়। সকালে ঘুম ভাঙলেই ভাবি দিনটা কিভাবে শান্তিতে কাটবে। তবে শান্তিতে থাকার জন্য আমাদের সেসব প্রক্রিয়া মেনে চলা দরকার তা অনুসরণ করতে হবে। মাননীয় উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় শান্তি ও সুশাসনের কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে শান্তির সংস্কৃতি ছড়িয়ে দিতে একাডেমিক চর্চার পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের সেমিনারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মতামত সুপারিশ উঠে আসবে, যা কার্যকরভাবে কাজে আসবে বলে প্রত্যাশা করেন মাননীয় উপাচার্য। মাননীয় উপাচার্য উপস্থিত আগত অতিথিসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তি ছাড়া একটি দেশ উন্নতি করতে পারে না। বাংলাদেশের অগ্রগতিতে এবং সর্বত্র শান্তির বজায় থাকার জন্য আইনের শাসন, সাম্য, ন্যায়বিচার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আজকের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

প্যানেলিস্টের বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি ‘শিক্ষা ও শান্তি’ শীর্ষক আলোচনা পেশ করেন। শিক্ষার পাশাপাশি শান্তি কিভাবে বজায় রাখা যায় এবং উভয়ই সমান বজায় রাখার ক্ষেত্রে বাধা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন তিনি। বিভিন্ন দার্শনিকের উদ্ধৃতি উল্লেখ করে শিক্ষা ও শান্তি সম্পর্কে তিনি তুলনামূলক বিশ্লেষণ করেন। তিনি বলেন, শান্তি ও সংস্কৃতি একটি সমাজের জন্য অত্যন্ত জরুরি। শান্তি স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠা হবে না, এর জন্য পরিকল্পনা মাফিক চেষ্টা করতে হবে। একটি সমাজে নানা ধরনের ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ থাকবে, সবাইকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ফোরামে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত হয়ে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় তাত্ত্বিক ও ব্যবহারিক দিক তুলে ধরেন আইন বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক, রাজনীতি বিজ্ঞান বিভাগের বিভাগের সভাপতি প্রফেসর ড. এ.কে.এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ) এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্লাহ।

অনুষ্ঠানে এইচডব্লিউপিএল (HWPL) গ্লোবাল ৩ শাখার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আইপিওয়াইজি (IPYG) সমন্বয়কারী জনাব জ্যাকব বে এবং শান্তি শিক্ষা বিভাগের সমন্বয়কারী জনাব বেঞ্জামিন কিম। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সানজিদা আখতার দোলা।

‘শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়া, মানবতার দায়িত্ব পালন’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় শিক্ষক, গবেষক এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, আইন বিভাগের শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বাঁশখালীতে সীমানা বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত

রাউজানে অগ্নিকাণ্ডে এক পরিবারের ৭ গরু-মালামালসহ ৫ বসতঘর পুড়ে ছাই

সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী

খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাঙ্গামাটিতে জিপ উল্টে বৃদ্ধ নিহত, আহত ১

টেগ্গড চবিতে "এইচডব্লিউপিএল পিস গভর্নেন্স ফোরাম: শান্তি বাংলাদেশ ইনিশিয়েটিভ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী
পরবর্তী সংবাদ পাকিস্তানকে উড়িয়ে মিরপুর টেস্টে বাংলাদেশের জয়
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বাঁশখালীতে সীমানা বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৩, ২০২৬
রাউজানে অগ্নিকাণ্ডে এক পরিবারের ৭ গরু-মালামালসহ ৫ বসতঘর পুড়ে ছাই
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৩, ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ শিক্ষা মে ১৩, ২০২৬
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট স্কুল শিক্ষার্থীর মৃত্যু
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?