By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | রাত ১০:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ টেকনাফে ১ লাখ ইয়াবাসহ চালক ও লবণমালিক আটক
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > টেকনাফে ১ লাখ ইয়াবাসহ চালক ও লবণমালিক আটক
আইন আদালতকক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ চালক ও লবণমালিক আটক

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/১৪ at ৮:৫০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

শামসু উদ্দিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে লবণবোঝাই ট্রাকের আড়ালে ঢাকায় পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ করেছে র‌্যাব-১৫। অভিযানে উদ্ধার করা হয়েছে ১ লাখ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। এ ঘটনায় ট্রাকের হেলপার ও লবণের মালিককে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন- ট্রাকের হেলপার কাদের এবং সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকার বাসিন্দা ও লবণের মালিক নুর মোহাম্মদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব, যদিও তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে লবণবোঝাই একটি ট্রাক থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল রানা।
র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে জানতে পারি যে সাবরাং ইউনিয়ন পরিষদ এলাকা দিয়ে একটি সংঘবদ্ধ মাদক চক্র লবণবোঝাই ট্রাক ব্যবহার করে ইয়াবার বড় চালান ঢাকায় পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সাবরাং ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ট্রাকটিকে থামায়।

প্রাথমিক তল্লাশিতে কিছু না মিললেও পরে ট্রাক থেকে লবণ নামানোর সময় সন্দেহজনক দুটি বস্তা শনাক্ত করা হয়। পরে স্থানীয় কয়েকশো মানুষের উপস্থিতিতে বস্তা দুটি খুলে দেখা যায়, লবণের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা।

র‌্যাব-১৫ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল রানা জানান, “মাদক কারবারিরা এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন ব্যবহার করছে। লবণের চালানের ভেতরে ইয়াবা লুকানোর ঘটনাটি পরিকল্পিত এবং সংঘবদ্ধ চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে।”

তিনি বলেন “সীমান্ত এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কোনো ধরনের মাদক পাচারকারীকেই ছাড় দেওয়া হবে না। উদ্ধারকৃত ইয়াবা, জব্দ ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, র‍্যাবের অভিযানে আটক হওয়া নুর মোহাম্মদ এর নেতৃত্বে একটি সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় মরণ নেশা ইয়াবা পাচার বেড়েছে। এই সিন্ডিকেটে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকার কালু মিয়ার প্রকাশ দুবাই কালুর ছেলে মো. হোসন আহমদ, একই এলাকার মৃত মো. হাসানের ছেলে কর্থিত সাংবাদিক মিজান, একই ইউনিয়নের ডেইল পাড়া এলাকার মো. আলমের ছেলে বদি আলম মাঝিসহ আরও অনেকে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাবিপ্রবির নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে : চরমোনাই পীর

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে

টেগ্গড টেকনাফে ১ লাখ ইয়াবাসহ চালক ও লবণমালিক আটক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক
পরবর্তী সংবাদ জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে : চরমোনাই পীর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সৌদি আরবে অবস্থানকারী হাজীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
নিউজচিটাগাং স্পেশাল নির্বাচিত খবর/ লেখা লিড ২ মে ১৪, ২০২৬
রাবিপ্রবির নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে শিক্ষা মে ১৪, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে : চরমোনাই পীর
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মে ১৪, ২০২৬
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ চালক ও লবণমালিক আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?