প্রধানমন্ত্রী তারেক রহমান স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) গাড়ি বিষয়ক একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেছেন।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রদর্শনী পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বিভিন্ন জ্বালানি সাশ্রয়ী যানবাহনগুলো ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি প্রদর্শনীতে অংশ নেয়া প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে গাড়িগুলোর প্রযুক্তিগত নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
পরিবেশ দূষণ রোধ ও ভবিষ্যতের আধুনিক গণপরিবহন ব্যবস্থার জন্য ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রযুক্তির গুরুত্ব এবং বাংলাদেশে এর সম্ভাবনার ওপর জোর দেন সংশ্লিষ্টরা। প্রদর্শনী পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।


