শফিউল আলম, রাউজান: মাইভান্ডারী গবেষক ও লেখক মাওলানা শায়েস্তা খান আযহারীর কবর জেয়ারত করেন রাহেবারে আলম সৈয়দ হাসান মাইজভান্ডারী।
২৩ মে শনিবার সকাল ১১ টার সময়ে রাউজানের হলদিয়া ইউনিয়নের এযাসিন নগর এলাকায় মাওলানা শায়েস্তা খান আযহারীর কবর জেয়ারত করার সময়ে মাইভান্ডারী গবেষক ও লেখক মাওলানা শায়েস্তা খান আযহারীর আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাহেবারে আলম সৈয়দ হাসান মাইজভান্ডারী। এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মামুন মিয়া, নাজিম উদ্দিন কালু, মাওলানা সাজ্ঝাদ হোসেন সহ গন্যমান্য ব্যক্তিরা । পরে ফটিকছড়ি উপজেলার পুর্ব ফরহাদাবাদ শাহ চৌমুহনী এলাকায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাহবুল আলম শাহ এর কবর জেয়ারত করেন রাহেবারে আলম সৈয়দ হাসান মাইজভান্ডারী । এসময়ে আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্য রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, সমন্বয়ক আলমগীর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


