By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদের দিন বর্জ্য অপসারণে মাঠে মেয়র
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ঈদের দিন বর্জ্য অপসারণে মাঠে মেয়র
আমাদের চট্টগ্রাম

ঈদের দিন বর্জ্য অপসারণে মাঠে মেয়র

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/২৮ at ৩:২১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ঈদের নামাজ আদায় শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নেমেছেন কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে। আগে থেকেই প্রস্তুত ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রায় ৩ হাজার ২০০ পরিচ্ছন্নতা কর্মী বা ‘সেবক’।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে নগরজুড়ে শুরু হওয়া পশু কোরবানির পরপরই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। নগরের ৪১টি ওয়ার্ডে প্রায় ৪০০ ভ্যান গাড়ি ও ৪১টি ডাম্প ট্রাকের মাধ্যমে বর্জ্য অপসারণে ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্ম্মা জানান, ডাম্প ট্রাক, পে-লোডার, ভ্যানসহ মোট ৩৭৯টি যানবাহনের মাধ্যমে বর্জ্য অপসারণ করা হচ্ছে। এ কার্যক্রমকে আরও কার্যকর করতে নগরীর ৪১টি ওয়ার্ডকে উত্তর ও দক্ষিণ—এই দুই জোনে ভাগ করা হয়েছে।

তিনি জানান, উত্তর ও দক্ষিণ অঞ্চলের ২২টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হবে আরেফিন নগরের আবর্জনাগারে এবং পতেঙ্গা-বন্দর এলাকার ১৯টি ওয়ার্ডের বর্জ্য নেওয়া হবে হালিশহর আবর্জনাগারে। নির্ধারিত সময়ের মধ্যেই পুরো নগরী পরিষ্কার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অলিগলি ও সড়ক থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করে গাড়িতে তোলা হচ্ছে। অনেক স্থানে ব্যক্তি উদ্যোগে পানি দিয়ে রক্ত পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। জোন কর্মকর্তা, সুপারভাইজার ও পরিচ্ছন্নতা কর্মীদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে পুরো কার্যক্রম।

বেলা ২টা থেকে পুরোদমে বর্জ্য অপসারণ শুরু হয়। কাজীর দেউড়ি বিমান অফিসের সামনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করে চসিক। ছয় ঘণ্টার মধ্যে পুরো নগরীর কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “যত্রতত্র বর্জ্য পড়ে থাকলে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ জন্য পর্যাপ্ত ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। নগরবাসীকে নির্ধারিত স্থানে পশু জবাই এবং চসিক সরবরাহকৃত পলিথিন ব্যাগে বর্জ্য ভরে নির্দিষ্ট পয়েন্টে রাখার বিষয়ে প্রচারণা চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “বেলা ২টা থেকে ৪১টি ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণ শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডের জন্য পৃথক গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। যে তিনটি ওয়ার্ড সবচেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারবে, তাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।”

চামড়া ব্যবস্থাপনাকে কোরবানির অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মেয়র বলেন, “চামড়া ব্যবসায়ী, আড়তদার ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। যারা চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে চামড়াগুলো সঠিকভাবে সংরক্ষণ করা যায়।”

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, মহানগর ও জেলায় এবার কোরবানির উপযোগী গবাদিপশুর সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ১৫১টি। এর মধ্যে গরু ৪ লাখ ৯৯ হাজার ২৭৯টি, ছাগল ১ লাখ ৯৪ হাজার ৫১৯টি, মহিষ ৪৭ হাজার ৮৩৪টি এবং ভেড়া ৪১ হাজার ৪২৩টি। চলতি বছর চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮ লাখ ১৮ হাজার ৬৭১টি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

তেলবাহী জাহাজ MT MEGHNA TRADER-এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড

জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

বন্দীদের মুখে হাসি ফোটাতে নানা উদ্যোগ

ঈদুল আজহা উদযাপন করছেন মির্জাখীল দরবারের অনুসারীরা

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, স্বস্তিতে নগরবাসী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তেলবাহী জাহাজ MT MEGHNA TRADER-এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড
পরবর্তী সংবাদ জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
রাজনীতি মে ২৮, ২০২৬
ঈদের নামাজ শেষে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
রাজনীতি মে ২৮, ২০২৬
কাপ্তাইয়ে গাছ পড়ে পিলার ভাঙ্গার ২৪ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
রাঙ্গামাটি মে ২৮, ২০২৬
ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া
লিড ২ মে ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?