By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ৩ > জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়
লিড ৩আমাদের চট্টগ্রাম

জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/২৮ at ২:৫৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

জমিয়তুল ফালাহ্ ময়দানে প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে স্থাপিত বিশাল প্যান্ডেলের নিচে সারিবদ্ধভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

খতিব এ সময় খুতবা পাঠ করেন। খুতবা পড়ার সময় কিভাবে কোরবানি করতে হবে, কোরবানির মাংস কিভাবে বিলি-বণ্টন করতে হবে ইত্যাদি বয়ান করেন।

দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এরপর প্রচলিত রেওয়াজ অনুযায়ী কোলাকুলি করেন মুসল্লিরা।
প্রথম জামাতে নামাজ আদায় করেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৯ আসনের এমপি মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির নেতা সোলায়ামান আলম শেঠ সহ বিশিষ্টজনরা।

নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহার শিক্ষা হচ্ছে ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের চর্চা করা।

নিজের লোভ-লালসা ত্যাগ করে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করার শিক্ষা আমরা পাই এই ঈদে।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ঈদ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সকলের জন্য ঐক্য ও সৌহার্দ্যের বার্তা। আমাদের সবার উচিত, এই পবিত্র দিনে সবার সাথে মিলেমিশে আনন্দ উদযাপন করা। সবার প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ করা। আত্মত্যাগের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার যে শিক্ষা ঈদ আমাদের দেয়, তা সমাজে বাস্তবায়ন করতে হবে।

মুসল্লিদের সুবিধার্থে পুরো এলাকায় ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান, ৭০টি মাইক এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদগুলো হলো- লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ঈদুল আজহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। কমিটির আওতাভুক্ত নগরের ৯৪টি আঞ্চলিক ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে নামাজ শেষে মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন। ভোরেই কোরবানি করার জন্য পশুকে গোসল করিয়ে প্রস্তুত করে রাখা হয়।

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকে ছুটে গেছেন গ্রামে। যারা শহরে রয়ে গেছেন, তারা নিজেদের ও প্রিয়জনের নামে পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয়েছেন। পরে সমাজের দরিদ্র ও অসহায়দের মাঝে কোরবানির মাংস বিলি করবেন সামর্থ্যবানরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদের দিন বর্জ্য অপসারণে মাঠে মেয়র

তেলবাহী জাহাজ MT MEGHNA TRADER-এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড

বন্দীদের মুখে হাসি ফোটাতে নানা উদ্যোগ

ঈদুল আজহা উদযাপন করছেন মির্জাখীল দরবারের অনুসারীরা

‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হচ্ছে চিড়িয়াখানায়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে নববধূ নিখোঁজ
পরবর্তী সংবাদ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
রাজনীতি মে ২৮, ২০২৬
ঈদের নামাজ শেষে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
রাজনীতি মে ২৮, ২০২৬
কাপ্তাইয়ে গাছ পড়ে পিলার ভাঙ্গার ২৪ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
রাঙ্গামাটি মে ২৮, ২০২৬
ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া
লিড ২ মে ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?