শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেন তিনি।
এর মধ্য দিয়ে গরিব ও দুস্থদের মধ্যে সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচি শুরু হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬টি স্পটে কর্মসূচিতে যোগ দেয়ার কথা রয়েছে।


