By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ১১:১২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাষ্ট্র গঠনে মেধা, নৈতিকতা ও দায়বদ্ধতার সমন্বয়ে কাজ করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রাষ্ট্র গঠনে মেধা, নৈতিকতা ও দায়বদ্ধতার সমন্বয়ে কাজ করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
জনপথজাতীয়বাংলাদেশলিড ২

রাষ্ট্র গঠনে মেধা, নৈতিকতা ও দায়বদ্ধতার সমন্বয়ে কাজ করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০১ at ৪:১০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের মূল শক্তি হলো দক্ষ, মেধাবী ও দায়িত্বশীল প্রশাসন। দেশের অগ্রগতি, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের সব বিতর্ক, সমালোচনা ও নেতিবাচক অভিজ্ঞতা পেছনে ফেলে দেশ গঠনের কাজে সবাইকে একযোগে আত্মনিয়োগ করতে হবে।

সোমবার (১ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আযহা-পরবর্তী প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তারা দেশের মেধাবী সন্তান। বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাষ্ট্র তাদের গড়ে তুলেছে এবং তাদের ওপরই জনগণের প্রত্যাশা সবচেয়ে বেশি। রাজনৈতিক নেতৃত্ব দিকনির্দেশনা দিতে পারে, কিন্তু প্রশাসনই রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালন করে।

তিনি বলেন, অতীতে দেশের প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছে। তবে বর্তমান সময়কে নতুনভাবে রাষ্ট্র গঠনের সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। কোরবানির আত্মত্যাগের শিক্ষা ধারণ করে অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সবাইকে নতুন উদ্যমে কাজ করতে হবে।

আহমেদ আযম খান বলেন, বিশ্বের বিভিন্ন দেশ নৈতিকতা, দক্ষতা ও সুশাসনের মাধ্যমে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকেও সেই পথে এগিয়ে নিতে হবে। দুর্নীতি, অপচয় ও অনিয়মের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব।

মন্ত্রী আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম যেন উন্নত ভবিষ্যতের আশায় বিদেশমুখী না হয়ে নিজেদের দেশেই সম্ভাবনার স্বপ্ন দেখতে পারে, সে পরিবেশ গড়ে তুলতে হবে। রাষ্ট্রের উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে কর্মকর্তাদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শহীদ জিয়া স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে অনন্য ভূমিকা পালন করেছেন

সমুদ্র থেকে উঠে এল রহস্যময় ডিভাইস

প্রচন্ড তাপদাহ: পথচারী-শ্রমজীবীদের তৃষ্ণা নিবারণে নাজিরহাটে হক কমিটির শরবত বিতরণ

দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর: সাঈদ আল নোমান এমপি

রাউজানে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

টেগ্গড নৈতিকতা ও দায়বদ্ধতার সমন্বয়ে কাজ করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, রাষ্ট্র গঠনে মেধা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী সংবাদ আনোয়ারায় ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবক আটক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

শহীদ জিয়া স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে অনন্য ভূমিকা পালন করেছেন
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে জুন ১, ২০২৬
সমুদ্র থেকে উঠে এল রহস্যময় ডিভাইস
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১, ২০২৬
প্রচন্ড তাপদাহ: পথচারী-শ্রমজীবীদের তৃষ্ণা নিবারণে নাজিরহাটে হক কমিটির শরবত বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ১, ২০২৬
দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর: সাঈদ আল নোমান এমপি
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি জুন ১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?